
গত রবিবার স্টার জলসার মেগা ধারাবাহিক ‘ভোলে বাবা পার কারেগা’র শুটিং চলাকালীন তালসারির সমুদ্র সৈকতের জলে ডুবে মৃত্যু হয় ধারাবাহিকের নায়ক তথা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। আর তার পর থেকেই বিপাকে রয়েছেন প্রযোজনা সংস্থা। প্রোডাকশন এবং চ্যানেলের তরফে উঠেছেন একাধিক প্রশ্ন।
রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কারণ হিসাবে প্রযোজনার নিরাপত্তার গাফিলতি হিসাবেই ধরছেন সকলে। এমনকি এই দায়ভার একমাত্র প্রোডাকশন এবং চ্যানেলের বলেই দাবি নেটপাড়ায়। অভিনেতার মৃত্যুর বিচার চেয়ে একত্রিত হয়েছেন ইন্ডাস্ট্রির মানুষেরা। এমনকি প্রযোজনা সংস্থার অধীনে যে সমস্ত মেগা হচ্ছে তার শ্যুটিং যাতে বন্ধ রাখার দাবি জানানো হয়। এমনকি নেটিজেনরা দাবি জানান, রাহুলের কোনও বিকল্প তারা মানতে রাজী নয়, তাই অবিলম্বে বন্ধ করে দেওয়া হোক ‘ভোলে বাবা পার কারে গা’ ধারাবাহিক।
চারিদিকে বিতর্কের ঝড়। তার মাঝেই বড় সিধান্ত নিলেন চ্যানেল। আপাতত বন্ধ করা হয়েছে লীনা গাঙ্গুলির ম্যাজিক মোমেন্টের আরও একটি মেগা ‘চিরসখা’র। কিছুদিনের জন্য চিরসখার শুটিং স্থগিত রাখা হয়েছে। ধারাবাহিকের প্রধান অভিনেতা ‘স্বতন্ত্র’ সুদীপ মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘এটা সত্যিই যে ‘চিরসখা’-র শ্যুটিং বন্ধ আছে। আমরা কল টাইম এখনও পাইনি। আসলে এই আবহে শ্যুটিং হবেই বা কীভাবে? তবে এটুকু বলতে পারি, আগামী কয়েকদিনের মধ্যেই আবার শুরু হতে পারে এই ধারাবাহিকের শ্যুটিং।’

তবে শোনা যাচ্ছে, ভোলে বাবা পার কারেগা ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নিতে পারে স্টার জলসা। শোনা যাচ্ছে আর নাকি টিভিতে সম্প্রচার হবে না এই মেগা। দর্শকের আর্জি মাথায় রেখেই কি এত বড় সিদ্ধান্ত নিলেন চ্যানেল। যদিও এই ধারাবাহিক আর দেখানো হবে কিনা তা নিয়ে অফিশিয়ালি কোনও বিবৃতি আসেনি।
