নীল গেঞ্জি পরা ছোট ছেলেটি বর্তমানে বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়ক, চিনতে পারছেন কে ইনি?

নীল ভট্টাচার্য

পরনে নীল গেঞ্জি আর সাদা প্যান্ট, সারা মুখে খাবার ভর্তি, মাটিতে বসে খাবার খাচ্ছে বাচ্চা ছেলেটি কিন্তু বাংলা সিরিয়ালের নামকরা অভিনেতা। এই খুদেটিকে চিনতে পারছেন? ইনস্টাগ্রামে হাজার হাজার অনুরাগী। তাঁকে এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন অনেকেই।

আর পাঁচটা বাচ্চার মতই সাধারণ ভাবে কেটেছে অভিনেতার ছেলেবেলা। তবে বড় হয়ে যে প্রতিষ্ঠিত নায়ক হবেন, সে কথা নিজেও ভাবতে পারেননি তিনি। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে তিয়াসা লেপচার সঙ্গে তাঁর জুটি দর্শকের অন্যতম পছন্দের। অভিনেতার স্ত্রীও বর্তমানে পরশুরামের নায়িকা।

এবার আন্দাজ করতে পারছেন তিনি কে? ইনি হলেন নীল ভট্টাচার্য। অভিনেতাকে শেষবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে দেখেছেন দর্শক। এরপর আপাতত ছোটপর্দায় নতুন কোন কাজের খবর না দিলেও বড়পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা।

নীল ভট্টাচার্য