বিয়ের ১০ বছর পর খুশির খবর! ৪১ বছর বয়সে প্রথম মা হতে চলেছেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী

দিব্যাঙ্কা ত্রিপাঠি

বিয়ের ১০ বছর পর তারকা দম্পতির ঘরে আসতে চলেছে নতুন অতিথি। ৪১ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে হ্যায় মহাব্বাতেঁ’-র শুটিং সেটেই আলাপ, সেখান থেকেই বন্ধুত্ব এবং পরে ভালবাসা।

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় জুটি দিব্যাঙ্কা ত্রিপাঠি এবং বিবেক দহিয়া। ২০১৬ সালের জুলাই মাসে ধুমধাম করে বিয়ের পর এবার দম্পতির পরিবারে খুশির আমেজ। দিব্যাঙ্কা বরাবরই সমাজমাধ্যমে বেশ সক্রিয়। তবে ব্যক্তিগত জীবনের এই সুখবরটি নিয়ে তারা কিছুটা গোপনীয়তা বজায় রাখছেন। তা সত্ত্বেও খবরটি জানাজানি হতেই অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন।

পরিবারের সবাই নতুন সদস্যের আগমনের অপেক্ষায় দিন গুনছেন এবং প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। খুব তাড়াতাড়িই একটি ঘরোয়া ‘সাধ’ বা বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে বলে জানা গিয়েছে। সেখানে তাঁদের ঘনিষ্ঠ আত্মীয় এবং টেলিভিশন জগতের কিছু কাছের বন্ধুরা উপস্থিত থাকবেন।

অভিনয় জীবনে দিব্যাঙ্কা এবং বিবেক দু’জনেই বেশ সফল। তবে এবার সমস্ত ব্যস্ততা সরিয়ে রেখে তাঁরা নিজেদের প্রথম সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায় আছেন।

দিব্যাঙ্কা ত্রিপাঠি