‘কুসুম’ ধারাবাহিকের সেটে আগুন থেকে পুড়ে যায় মুখ! দুর্ঘটনা ঘটতেই অবশেষে মুখ খুললেন তানিষ্কা তিওয়ারি

তনিষ্কা

গোটা টলিউড ইন্ডাস্ট্রির এখন একটাই প্রশ্ন অভিনেতা-অভিনেত্রীদের সুরক্ষা কতটা দেওয়া হয় শ্যুটিং ফ্লোরে? রাহুলের মৃত্যুর পরেই হঠাৎ করে জানা যায়, ‘কুসুম’ ধারাবাহিকের সেটে আগুন থেকে ঘটে গিয়েছে বড় দুর্ঘটনা। শ্যুটিং চলাকালীন পুড়ে গিয়েছেন তনিষ্কা। আর এই পুরো ঘটনাটাই গোপনে রেখেছেন প্রযোজনা সংস্থা।

এবার এবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেই সেদিনের দুর্ঘটনার কথা শেয়ার করলেন তনিষ্কা। আর্টিস্ট ফোরামের মিটিং থেকে বেরিয়ে নায়িকাকে প্রশ্ন করা হয়, হাত-মুখ পুড়ে গিয়েছিল কি শুটিংয়ে আগুন থেকে? তানিষ্কা বললেন, ”হ্যাঁ। আগুনের দৃশ্য ছিল। তবে হাত পুড়ে যায়নি। আমার হাতে যেহেতু মেটালের চুড়ি ছিল, তাই ওটা হাতের সঙ্গে লেগে গিয়েছিল। যেহেতু ভয় পেয়ে গিয়েছিলাম, আমি পিছিয়ে গিয়েছিলাম। হাসপাতালে গিয়েছিলাম, ট্রিটমেন্ট করিয়েছি।”

অভিনেত্রী বলেন, ‘ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে সবাই দৌড়ে আসে। সবাই খুব সহযোগিতা করেছিল আমাকে। রান্না করতে গিয়ে যেমন ছ্যাঁকা লাগে ঠিক তেমনি ছ্যাঁকা লেগেছিল। মুখ পুড়ে যাওয়ার ঘটনা ঘটেনি। আমি কাজ পড়াশোনা সব কিছুই করছি আর একদম ভালো আছি আমি।’

যদিও অভিনেত্রীর মা জানিয়েছিলেন, রাহুলের মৃত্যুর পরে নয় বরং ঘটনাটি ঘটেছিল আরও আগে। দোলের সময় ন্যাড়াপোড়া – র শ্যুটিং চলছিল, তখন এই দুর্ঘটনাটি ঘটে। অভিনেত্রীর মায়ের দাবি, পুড়ে যাননি। খুব সামান্য একটা দুর্ঘটনা হয়েছে। একটা ঘটনা ঘটে যাওয়ার ফলে এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে কিন্তু তেমন কিছুই হয়নি বলে তিনি জানিয়েছিলেন।