‘এই বরটাও আমারই খুঁজে দেওয়া… এবার থামিস, এটাই যেন শেষ হয়…’, প্রাক্তন বৌদি সুস্মিতার বিয়ে নিয়ে মুখ খুললেন সায়ক

সুস্মিতা রায়

সব্যসাচী চক্রবর্তীর সাথে বিচ্ছেদ হতে না হতেই ফের আলোচনার শিরোনামে সায়কের কুটনী বৌদী সুস্মিতা রায়। ৬ মাস হতে চলল দাম্পত্য জীবনে ইতি টেনেছেন সব্যসাচী-সুস্মিতা। সম্প্রতি নতুন করে সংসার পেতেছেন সুস্মিতা। সেই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে নতুন কনে এবং বর একে অন্যের হাত ধরে রয়েছেন।

পুরনো যন্ত্রণা ভুলে এত তাড়াতাড়ি আবার নতুন জীবন শুরু করতে পারবে অভিনেত্রী তা অনেকেই ভাবতে পারেননি। এবার কুটনী বৌদীকে নিতুন বিয়ের শুভেচ্ছা জানালেন সায়ক নিজেই। দাদার সাথে বিচ্ছেদ হলেও সুস্মিতা ও সায়ক বরাবরই একে অপরের বন্ধু ছিলেন। এমনকি বিচ্ছেদের পরে সুস্মিতার সঙ্গে যোগাযোগ ছিল সায়কের।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুস্মিতার নতুন জীবনের শুরুতে শুভেচ্ছা জানিয়ে সায়ক পোস্টে লেখেন, “ভেবে ভালো লাগছে এই বরটাও আমারই খুঁজে দেওয়া । যদিও বর হবে জানতাম না । তবে এবার থামিস প্লিজ । এটাই যেন লাস্ট বিয়ে হয়… এবার মা হলে আর নরমাল ডেলিভারির জন্য অপেক্ষা করিসনা…।”