
ফের বিতর্কের কেন্দ্রে চক্রবর্তী পরিবার। অভিনেত্রী সুস্মিতা রায় সদ্যই বিয়ে সেরেছেন। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শেষ নেই। বিয়ের পোস্টে মা হতে চাওয়ার ইচ্ছের কথা জনালে সুস্মিতাকে খোঁটা দেন সায়ক। সেই অপমান মুখ বুজে মেনে নিলেও বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে এসে একের পর এক বোমা ফাটালেন সুস্মিতা। সায়ক ও প্রাক্তন স্বামী সব্যসাচীর সমস্ত পর্দা ফাঁস নেটপাড়ায়।
সুস্মিতার দাবি, ‘আমি ভালো নই, চক্রবর্তী পরিবার কি ধোওয়া তুলসী পাতা? এক্স বান্ধবীদের সেক্সুয়াল ভিডিয়ো তুলে রাখত, সেগুলো আমাকে দেখাত। আমাকে পাশে শুইয়ে অন্য মেয়ের সঙ্গে সেক্স! কি আঁতকে উঠছেন না?’
অভিনেত্রী বলেন, বিয়ে তিনি ভাঙতে চাননি। শুধু চেয়েছিলেন সন্তান। বাচ্চা না হওয়া আর বাচ্চা না চাওয়া দুটো এক নয়। আমার বাচ্চা, যেটা হতে গিয়ে মারা গেছে, সেটা ২০১৯-এ। তার মাঝে কেন বাচ্চা হয়নি? আমি বাঁজা ছিলাম? আমি অনেক মন্তব্য় শুনেছি। আমি বাঁজা, আমি উড়নচণ্ডী। আমি সংসার মেটেরিয়াল নই। ডিভোর্সের পর ওদের বিরুদ্ধে যাইনি। কোনও কথা বলিনি। এই চক্রবর্তী ফ্য়ামিলি, এই সায়ক, সব্য়সাচী কবে আমার পিছন ছাড়বে আমি জানি না।’
সুস্মিতা আরও বলেন, ‘সাধের যে ছবিটা পোস্ট করে সায়ক চক্রবর্তী আমারে উইশ করার ভান করেছে, সেই সাধটা কিন্তু আমি নিজে অ্য়ারেঞ্জ করেছিলাম। বাজারটাও আমি করেছিলাম। মিষ্টিটাও আমি কিনে এনেছিলাম। একটা সুন্দর লেখার পিছনে কত বড় শয়তান লুকিয়ে থাকে সেটা আমি ছাড়া কেউ জানে না।’
এই বরের সঙ্গে নাকি আমার সম্পর্ক, তাই বিয়েটা ভেঙে গেছে। শেষ দু-বছর সব্যসাচীর সঙ্গে কোনও শারীরিক সম্পর্ক ছিল না, কারণ সে তখন অন্য মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত। আমি বাচ্চা চাই, আমি বিয়ে করব এটা ঠিক ছিল। আমার ৯ তারিখ পর্যন্ত লিগ্যাল কিছু কাগজে সই করার ছিল। তারপর হাতে ১০-১১-১২ তিনটে দিন ছিল। চৈত্র মাস পড়ে যাবে তো, ৩৬ বছর বয়স হয়ে গেছে। মা তো আমাকে হতেই হবে।’
কাজের জন্য বসের সাথে বিছানা ভাগ, সবটাই আমার জানা। আমারও সম্পর্ক ছিল, বিয়ের আগে। একজন প্রোডিউসারের সাথে। কিন্তু সেটা বিয়ের আগে ছিল। তিন মাসের সম্পর্ক ছিল, সেটা নিয়েও আমাকে শুনতে হয়েছে। ইন্ডাস্ট্রিতে কাজ করি, খারাপ তকমা লেগেই আছে।’
অভিনেত্রীর প্রশ্ন, চারটে বিয়ে করা অপরাধ নাকি ১০টা মানুষের সঙ্গে লিভ ইন করাটা? বউয়ের সামনে অন্য মেয়ের সাথে শোয়াটা কী অপরাধ? নাকি আমি বাচ্চা চেয়েছি সেটা অপরাধ? মা আমি হবই, তা আপনারা যতই নোংরা কমেন্ট করুন না কেন। সায়ক বলেছিল এই যে ফ্যামিলি ড্রামাটা আমরা দেখাই এটা আমাদের বিজনেস৷ এখান থেকে বেরিয়ে যাস না।
আমাকে বলত, ওর সঙ্গে সম্পর্কে যা, এই সমস্ত জিনিসগুলো আমাকে আদায় করে দে। কম্পিউটার থেকে শুরু করে অনেক দামী দামী জিনিস আমার থেকে নিয়েছে আর কী। যাকে বলে বউকে ব্য়াচা আর কী। সেও আমাকে ঠকায়, আমি আবার সব্যসাচীর কাছে ফিরে আসি।
চোখে জল নিয়ে সুস্মিতার প্রশ্ন, ‘বউয়ের সামনে অন্য মেয়েদের সঙ্গে শোওয়া যায়, করা যায় কি? গত সাত বছর ধরে তো আমি নর্ম্য়াল লাইফ চেয়েছিলাম। সংসার চেয়েছিলাম, বাচ্চা চেয়েছিলাম। আমি হার মানিনি সেই সুন্দরবন থেকে এসে। হেরে যায়নি, থেমে যাইনি।’
সুস্মিতার লাইভ চলাকালীনই ফেসবুক পোস্টে সুস্মিতার প্রাক্তন স্বামী জানিয়েছেন, এরপর আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া তাঁর হাতে অন্য কোনও রাস্তা খোলা নেই।
