ছোট বয়সেই জাতীয় স্তরে বড় জয় শাহিদার, মেয়ের সাফল্যে গর্বিত মা সুদীপ্তা

শাহিদা

গত ২৯ থেকে ৩১ মে গোয়ার পাঞ্জিমে অনুষ্ঠিত হয়েছে ‘নবম জাতীয় ফিল্ম সুইমিং চ্যাম্পিয়নশিপ ২০২৬’। আর সেখানই অংশগ্রহণ করেছিল সুদীপ্তা চক্রবর্তীর একমাত্র কন্যা শাহিদা নীরা। তারকা সন্তান হলেও কখনো মেয়েকে লাইমলাইটে আনেননি সুদীপ্তা। গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে দূরে গিয়ে খেলার মাঠ বেছে নিয়েছে ছোট শাহিদা।

এবার সেই মাঠেই বাংলার নাম উজ্জ্বল করল সুদীপ্তার কন্যা। সেই প্রতিযোগিতার হয়ে লড়াই করে ব্রোঞ্জ জিতল শাহিদা। সেই গর্বের খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন স্বয়ং অভিনেত্রীই।

মেয়ের গর্বের মুহূর্তের কিছু ছবি পোস্ট করে সুদীপ্তা লেখেন, ‘আমার ছোট্ট মেয়েটি আজ ঘরে ব্রোঞ্জ নিয়ে এলো। নিজের প্রথম সাঁতার প্রতিযোগিতাতে শাহিদা বাংলার জন্য এক টি ব্রোঞ্জ পদক জিতেছে। ওর কোচেরা ভীষণ খুশি। আমরাও। ইতিমধ্যেই পরবর্তী প্রতিযোগিতার জন্য অনুশীলন শুরু করে দিয়েছে। এর সমস্ত কৃতিত্ব ওর কানাই স্যারের, যিনি ওর ওপর অগাধ বিশ্বাস রেখে মাত্র ৫ মাসের মধ্যে এটি সম্ভব করেছেন। শংকর স্যারকেও ধন্যবাদ। আর বাড়িতে সমস্ত কৃতিত্ব ওর বাবার। মা থাকলে আজ সত্যিই খুশি হতেন।’

প্রসঙ্গত, গত মাসে মেয়ের প্রতিযোগিতার কথা নিজেই ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। রাজ্যের হয়ে মেয়ের এই হয়ে গর্বিত সুদীপ্তা চক্রবর্তী।