
গতকাল টলিপাড়ার জন্য ছিল এক অন্যরকম বেদনাদায়ক সকাল। ঘুমের মধ্যে প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী। তার শেষ যাত্রায় হাজির ছিল ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষ। ইন্ডাস্ট্রির কাছে মানুষদের এদিন চোখে জল দেখা গেল চিরবিদায় জানানোর সময়।
সকাল থেকেই বাড়ির সামনে অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য ভিড় ছিল সহ-কর্মীদের। কারো চোখে জল তো কেউ নিঃশব্দে দাঁড়িয়ে রয়েছে আবার কেউ শোকে পাথর। বর্ষীয়ান অভিনেতার পায়ে ছুঁয়ে প্রমাণ করে, মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানাচ্ছিলেন সকলে।
তবে সকলের মাঝে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর আচরণে নিন্দার ঝড় উঠল নেটপাড়ায়। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য সুদীপ্তার হাতে মালা, তিনি এগিয়ে আসছেন মাল্যদান করার জন্য তখন তার মুখে ধরা পড়ে একগাল হাসি, মালা হাতে নিয়ে হা হা করে হাসতেও দেখা যায়। আর এই দৃশ্য দেখেই ক্ষোভ প্রকাশ জানিয়েছেন নেটিজেনরা।
সুদিপ্তাকে ঘিরে উঠে এসেছে একাধিক প্রশ্ন। কেউ বলছেন, “দেখে মনে হচ্ছে উনি বিয়ে বাড়ি এসেছে।” আবার কেউ লিখেছেন, “কি অসভ্য মৃত মানুষকে দেখতে এসে কি অবস্থা”। আবার কেউ লিখেছেন, “কি অভদ্র ব্যবহার হোকনা বয়স্ক মানুষ মারা গেছে তাই বলে এমন হাসি।” এক শিল্পী হিসাবে সুদীপ্তার থেকে এরকম আচরণ কেউ মেনে নিতে পারেননি।
