সাতসকালে মিলল দুঃসংবাদ! কাছের মানুষ হারালেন সুদীপ্তা-বিদীপ্তা, পরিবারে নেমে এলো শোকের ছায়া

সুদীপ্তা-বিদীপ্তা

রাহুলের পর ফের টলিউডের শোকের ছায়া। সাত সকাল মিলল ফের দুঃসংবাদ! মাকে হারালেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, বিদিশা চক্রবর্তী। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

শোনা যাচ্ছে, কিছুদিন আগে  ঘনিষ্ঠ একজনের স্মরণসভায় নৃত্য পরিবেশনা করেছিলেন দীপালি চক্রবর্তী। তারপরেই আচমকাই অসুস্থ হয়ে পড়েন। বাড়ি ফিরে অস্বস্তি শুরু হয়। সাথে সাথে দীপালি চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে সমস্যা ধরা পড়েছিল। অস্ত্রোপচারও করতে হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি।

সুদীপ্তা-বিদীপ্তা

বৃহস্পতিবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুদীপ্তা-বিদীপ্তার মা। স্বাভাবিকভাবেই মাকে হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেত্রী। রাহুলে বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর কোনভাবেই মেনে নিতে পারেনি সুদীপ্তা-বিদীপ্তা চক্রবর্তী। আর পরেই মাতৃ বিয়োগ শোকে পাথর অভিনেত্রী।