‘চন্দন সেনের সঙ্গে সম্পর্ক ছিল বলে বাড়িতে খেতে দিত না… বাধ্য হয়েই সংসার ছেড়েছি…’, অভিনেতা চন্দন সেনকে নিয়ে মুখ খুললেন সুদীপা বসু

সুদীপা বসু

টলিউডের অত্যন্ত পরিচিত অভিনেত্রী সুদীপা বসু। বাংলা সিরিয়াল থেকে সিনেমা সব জায়গাতেই দর্শকের মন জিতেছেন অভিনেত্রী। কেরিয়ারে সফলতা পেলেও অভিনেত্রীর ব্যক্তিগত জীবন ততটাই যন্ত্রণার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিওতে উঠে এসেছে অভিনেত্রীর জীবনের কিছু কঠিন অধ্যায়ের কথা।

বাস্তব জীবনে তিনবার বিয়ে করেছেন সুদীপা। প্রথমবার নাট্যকার শৈবাল বসুর সঙ্গে বিয়ে হয়ে বিচ্ছেদ হওয়ার পর দ্বিতীয়বার অভিনেতা চন্দন সেন কে ভালোবেসে বিয়ে করেন সুদীপা। সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। অভিনেত্রীর জীবনে সবচেয়ে কঠিন সময়গুলর মধ্যে একটি ছিল যখন তিনি চন্দন সেনের সঙ্গে সম্পর্কে ছিলেন।

সুদীপা-চন্দনের সম্পর্ক সেইসময় মেনে নেয়নি সুদীপার পরিবার। সুদীপার মা স্পষ্ট জানিয়েছিলেন তাকে নিজের সিদ্ধান্ত তাকে নিজেকেই নিতে হবে। এমনকি সেই সময় তাকে বাড়িতে খাবার পর্যন্ত দেওয়া হত না। নিজের লড়াই নিজেকেই লড়তে হয়েছে তাকে। তবুও ভালোবাসার টানে পিছিয়ে যাননি সুদীপা। শেষমেশ চন্দন সেনের সঙ্গেও বিচ্ছেদ হয় সুদীপার। এখন সমস্ত অভিজ্ঞতা ও স্মৃতিকে সঙ্গী করে একাই নিজের মত করে জীবন কাটাচ্ছেন সুদীপা।

অন্যদিকে কয়েক বছর আগেই আবারও বিয়ে করেন চন্দন সেন। ততদিনে তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। রেজিস্ট্রি ম্যারেজ করেন চন্দন। তাঁকেও পড়তে হয়েছিল সমালোচনার মুখে। যদিও বর্তমানে স্ত্রীর সঙ্গে সম্পর্কে দূরত্ব এসেছে চন্দনের।

সুদীপা নিজেই জানিয়েছিলেন, দাম্পত্যের চেয়ে বন্ধুত্ব তার কাছে বেশি গুরুত্বপুর্ন। যার কারনে তিনবার বিয়ে করেও সংসার সুখ পাননি অভিনেত্রী। লড়াই শুরু হয়েছিল ছোটবেলা থেকেই। অল্প বয়সে বাবাকে হারিয়ে মা ও তিন বোনকে নিয়ে সংসার চালাতে বাড়ি ঘুরে লজেন্স- বিস্কুটও বিক্রি করেছেন।