
জি-বাংলার জনপ্রিয় টিভি শো ‘রান্নাঘর’। একসময় এই শো দেখার জন্য টিভির সামনে মুখিয়ে থাকতেন দর্শক। যদিও সেই তুলনায় এখন আর দর্শকের রান্নাঘর নিয়ে উত্তেজনা সেভাবে দেখা যায় না। অনেকের মতে রান্নাঘর মানে হল সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জী। তিনি বাদ পড়ার পর থেকে অনেকের মন খারাপ।
বর্তমানে সুদীপার জায়গায় রান্নাঘরের সঞ্চালিকা আসন সামলাচ্ছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। সঞ্চালক হিসাবে তিনিও যথেষ্ট দক্ষ তবে দর্শকের চোখে রান্নাঘর মানে আজও যেন সুদীপা। সম্প্রতি সম্প্রতি সোশ্যাল সুদীপা চ্যাটার্জীর একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে ফের আবার কৌতূহল জেগেছে নেটিজেনদের। এই ভিডিওতে যেন রান্নাঘরের সেই পুরনো সুদীপাকে খুঁজে পেলেন নেটিজেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রান্নাঘরের সেটআপ সাজানো গোছানো এক সেটআপে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। সামনে রান্নার উপকরণ। সেই আগের মতো খুন্তি দিয়ে কড়াইতে নাড়াচাড়া করছে। ভিডিও দেখে অনেকের ধারণা হয়েছে নতুন করে জি-বাংলার রান্নাঘরের শুটিং করছেন সুদীপা। কমেন্ট বক্সে চোখ রাখলে সেই প্রশ্নই উপচে পড়ছে।
সত্যিই কি আবার জি-বাংলার রান্নাঘরের শুটিংয়ে ফিরতে চলেছেন সুদীপা? তাহলে আর দেখা যাবে না কনীনিকাকে? আসলে তেমনটা কিছুই ঘটবে না। সুদীপার এই ভিডিও কোনও টিভি শোয়ের জন্য নয়, বরং এই শুটিং বিখ্যাত ভোজ্য তেল সংস্থা ‘ফরচুন’ এর বিজ্ঞাপনের জন্য। নিজের বাড়ির ছাদে সমস্ত সেটআপ করে সেই ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপনের শুটিং করছেন সুদীপা। তবে সে যাইহোক না কেন অভিনেত্রীকে আবার পুরনো মেজাজে ফিরে পেয়ে খুশি নেটিজেনরা।
সুত্রঃ https://binodonxp . com/entertainment/tollywood/did-sudipa-get-back-into-rannaghor-after-the-break-38397
