ফের বিতর্কে সুদীপা চ্যাটার্জী! বুটিকের কর্মীদের সঙ্গে খারাপ আচরণ? বিস্ফোরক দাবি নেটিজেনদের

সুদীপা চ্যাটার্জী

বাঙালি ড্রয়িংরুমে অতি পরিচিত ‘রান্নাঘর’ খ্যাত সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জী। শুধুমাত্র সঞ্চালনা নয়, নিজের স্পষ্টবক্তা স্বভাবের কারনে বরাবরই নেটিজেনদের আলোচনার কেন্দ্রে থাকেন অভিনেত্রী। তবে এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে সুদীপা চ্যাটার্জীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন এক নেটিজেন।

ওই ব্যক্তির দাবি, সুদীপা চ্যাটার্জির নিজস্ব বুটিকে গিয়ে তিনি অত্যন্ত তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। অভিযোগ উঠেছে যে, সুদীপা নিজের বুটিকের কর্মচারীদের সঙ্গে অত্যন্ত রুক্ষ ভাষায় কথা বলেন এবং তুচ্ছতাচ্ছিল্য করেন। গ্রাহকদের সামনেই কর্মীদের অপমান করতে তিনি দ্বিধাবোধ করেন না বলেই দাবি করেছেন ওই ক্ষুব্ধ নেটিজেন।

সুদীপা চ্যাটার্জি বরাবরই নিজেকে বেশ মার্জিত এবং ‘অভিজাত’ হিসেবে উপস্থাপন করে এসেছেন। তবে কি আভিজাত্যের আড়ালে অন্য রূপ রয়েছে সুদীপার? ট্রোলারদের দাবি, ক্যামেরার সামনের সুদীপা আর বাস্তব জীবনের সুদীপার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য।

নেটিজেনদের একাংশ বলছেন, “যিনি টিভিতে হাসিমুখে কথা বলেন, পর্দার আড়ালে তিনি এতটাও রূঢ় হতে পারেন তা ভাবা যায় না।” সাধারণ শ্রমজীবী মানুষদের সঙ্গে অভিনেত্রীর এমন নিয়ে রীতিমত সমালোচনার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি ভাইরাল হতেই কেউ লিখেছেন, “টাকাপয়সা হলে মানুষ বোধহয় এভাবেই ধরাকে সরা জ্ঞান করে।” আবার কেউ উপহাস করে বলছেন, “রান্নাঘরে তো খুব জ্ঞান দিতেন, এবার একটু ব্যবহারের ক্লাসও করা দরকার।”

সুত্রঃ https :// binodonxp. com/

Previous article60 টি নামাজ নিয়ে স্ট্যাটাস এবং ক্যাপশন । Motivational Namaj Status
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।