দুঃসংবাদ! মাত্র ৫ মাসেই বন্ধ হচ্ছে আরও এক জনপ্রিয় মেগা ধারাবাহিক, হতাশ দর্শক

মেগা ধারাবাহিক

চলতি বছরেই আগমন হয়েছে পর্দায় একাধিক ধারাবাহিক। বাংলা টেলিভিশনের পর্দায় এখন স্টার জলসায় ধারাবাহিকের গল্পগুলি টেক্কা দিচ্ছে জি-বাংলাকে। তবে নতুনের আগমন মানেই তো পুরনোকে বিদায়। তাই তো আবার এক জনপ্রিয় ধারাবাহিকের ঝাঁপ বন্ধ হয়ে গেল।

টিআরপি কমতেই ফের কোপ পড়ল জলসার জনপ্রিয় ধারাবাহিকের উপর। মাত্র পাঁচ মাসেই বন্ধ হল ‘ভোলে বাবা পার করেগা’। ধারাবাহিক শেষ হওয়ার খবরে এই সিরিয়ালের দর্শকেরা হতাশ হয়ে পড়েছেন।

স্টার জলসায় আসছে দীপান্বিতা রক্ষিতের নতুন ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’। আর এই ধারাবাহিকের জন্যই শেষ হচ্ছে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের পথ চলা। ‘ভোলে বাবা পার করেগা’র জায়গায় স্লট পেল এই নতুন ধারাবাহিক।

আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে পথ চলা শুরু করবে এই ত্রিকোণ প্রেমের গল্প। দেখা যাবে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে।

মেগা ধারাবাহিক

তবে সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে যে এবার থেকে নতুন সময় দেখা যাবে এই ধারাবাহিক। সেটা এখনও ঘোষণা করা হয়নি। তাহলে কি পুরোপুরি বন্ধ না হয়ে নতুন স্লট পাবে ‘ভোলে বাবা পার করেগা’? উত্তর মিলবে সময়ের অপেক্ষায়।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)