দুঃসংবাদ! আচমকাই বন্ধ হল জনপ্রিয় মেগা ধারাবাহিক, অবাক দর্শক

শুভ বিবাহ

বাংলা টেলিভিশনের একাধিক নতুন মেগা ধারাবাহিক আসছে। তার জন্যই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক জনপ্রিয় মেগা ধারাবাহিক। একাধিক নতুন গল্প আনার চক্করে অল্প সময়ের মধ্যেই বন্ধ করে দেওয়া হচ্ছে নতুন মেগা ধারাবাহিকগুলি।

আচমকাই বন্ধ হল স্টার জলসার জনপ্রিয় মেগা ‘শুভ বিবাহ’। গত বুধবার শুটিং শেষ হয়েছে এই মেগার। নায়িকা অর্থাৎ সোনামণি সাহা নিজেই জানিয়েছেন সেই খবর।

শুভ বিবাহ

শোনা যাচ্ছে, ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে তেজের মৃত্যু দেখিয়ে বন্ধ হয়ে যাবে। যদিও এখন সেই সম্পর্ক বিস্তারিত জানা যায়নি। ২০২৪ সালে ১৭ ই জুন থেকে শুরু হয়েছিল এই মেগার যাত্রা। প্রায় দেড় বছর বেশি সময় ধরে সম্প্রচার হয়েছে এই মেগার। অভিনেত্রী সোনামণি সাহা জানান আবার শীঘ্রই নতুন রুপে ফিরবেন তুমি।