বাবা-মায়ের ডিভোর্সের পর জন্ম, মিডিয়াকে ডেকে বাবা অস্বীকার করেছিলেন মেয়ে শ্রীলীলাকে, আজ সেই মেয়েই হলেন ডাক্তার

অভিনেত্রী শ্রীলীলা

এমবিবিএস ডিগ্রি হাতে পেলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। দীর্ঘ ছ’বছরের পড়াশোনা শেষে অবশেষে চিকিৎসক। শুটিং সামলে ডাক্তারির পড়াশোনা শেষ করেছেন তিনি।

বুধবার শ্রীলীলার ডিগ্রি হাতে পাওয়ার এবং চিকিৎসক হিসাবে শপথগ্রহণের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পরে। যদিও অভিনেত্রী নিজের ব্যক্তিগত একাউন্টে অফিশিয়ালি কোনও ঘোষণা করেননি।

অভিনয় জগতে আগেই সাফল্য পেয়েছে, এবার আরও এক নতুন মুকুট জুড়ল অভিনেত্রীর ক্যারিয়ার জীবনে। তেলেগু ছাড়াও বিভিন্ন ভাষাতে কাজ করেছেন। তবে তিনি ছোট থেকে অনেক বাধা বিপত্তি পেরিয়ে এই সাফল্যের সিঁড়িতে পৌঁছেছেন।

শ্রীলীলার ‘বাবা’ পেশায় ব্যবসায়ী এবং তাঁর মা এক জন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তবে বাবাকে কাছে পাননি তিনি। কারণ বাবা-মায়ের বিচ্ছেদের সময় শ্রীলীলার জন্ম হয়। এমনকি, শ্রীলীলাকে মেয়ে হিসাবে অস্বীকার করেন তাঁর ‘বাবা’!

এমনকি এক সূত্রের খবরে জানা যায়, শ্রীলীলার জন্মের পর তার বাবা নাকি সাংবাদিকদের কাছে দাবি করেন শ্রীলীলা তার মেয়ে নয়। কারণ শ্রীলীলা জন্মের অনেক আগেই তার স্ত্রী সাথে বিচ্ছেদ হয়।

প্রসঙ্গত, অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ ছবিতে আইটেম গান ‘কিসিক’-এ নেচে ঝড় তোলেন দর্শকের মনে।

সুত্রঃ https://www . anandabazar . com/photogallery/all-need-to-know-about-actress-sreeleela-and-controversy-related-to-her-father-dgtl-photogallery-prnt/cid/1667320