
ছোটপর্দায় মাত্র একটি ধারাবাহিক ‘মন ফাগুন’, এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হ্যনি। বাংলা সিরিয়ালে এখন তার দেখা না মিললেও তিনি এখন সিরিজের চেনা মুখ। অভিনেত্রী সৃজলা গুহ। ছোটপর্দার পিহু চরিত্রের হাত ধরেই পরিচিতি লাভ করেছিলেন।
ছোটপর্দা-সিরিজে গন্ডি পেরিয়ে এখন সৃজলা বড়পর্দায়। ‘কেউ বলে বিপ্লবী কেউ কেউ ডাকাত’ ছবিতে থাকবেন তিনি। শোনা যাচ্ছে, জিতের অভিনীত অনন্ত লাল সিংহের বায়োপিকে থাকবেন সৃজলা গুহ। যদিও তাকে ছবিতে পুরোদমে দেখা যাবে না।
ছবিতে সৃজলা আইটেম ডান্সে থাকবেন। সৃজলা তার নাচে ছবিতে উষ্ণতা ছড়াতে চলেছেন। আগামী ২৭ মে মুক্তি পাচ্ছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। খবর ছড়িয়ে পড়া মাত্র বেজায় খুশি হয়েছেন অভিনেত্রীর ভক্তরা।
