১৩ বছরের দাম্পত্যে আচমকাই ফাটল পরিণীতা ধারাবাহিকের রায়ানের পিসি ওরফে সৌমিলি বিশ্বাসের ? কেন ভাঙতে বসেছিল সংসার? সামনে এলো আসল সত্য

অভিনেত্রী সৌমিলি বিশ্বাস

এই মুহূর্তে ‘পরিণীতা’ ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র রায়ানের পিসি। যার বিয়ে ঘিরে চলছে বর্তমান ট্র্যাক। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিলি বিশ্বাস। এর আগে একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন। টেলিভিশনের জগতের অতি পরিচিত মুখ তিনি।

তবে পর্দার চাকচিক্যের পিছনের গল্পটা অন্যরকম হয় শিল্পীদের জীবনে। তাদের জীবনের টানাপোড়ন, বেদনা চোখে পড়েনা দর্শকদের। তেমনি একজন অভিনেত্রী সৌমিলি বিশ্বাস। নাচ থেকে প্রথম আত্মপ্রকাশ। ডান্স বাংলা ড্যান্সের বিচারক আসন থেকে অভিনয় জগত নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন।

তবে মাঝে আলোচনার কেন্দ্রে চলে এসেছিল তার ব্যক্তিগত জীবন। শোনা গিয়েছিল ১৩ বছরের দাম্পত্য জীবনে নাকি ফাটল ধরেছে। ইন্ডাস্ট্রির এক ব্যক্তির সাথে নামও জড়ানোর গুঞ্জন শোনা গিয়েছিল। এমনকি অনেকে ভেবেছিলেন দাম্পত্য ভাঙার খবরে আড়ালে রেখেছেন সৌমিলি।

তবে সম্প্রতি বিবাহবার্ষিকীতে স্বামীর সাথে ছবি ভাগ করে সকলের মুখ বন্ধ করে দেন অভিনেত্রী। লিখেছিলেন, “ভালোবাসা অন্ধ নয়, ভালোবাসা মানে একে অপরের অসম্পূর্ণতাকে মেনে নেওয়া। এমনকি নিন্দুকেরা তার সঙ্গে যার নাম জড়িয়েছিলেন তিনি ‘গুরুস্থানীয়’ এমনটাই স্পষ্ট বুঝিয়ে দেন।

Previous articleআর ভিলেন নয়! সাত বছর পরে ছোটপর্দার নায়িকা হয়ে ফিরছেন শ্বেতা
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।