‘এতটা বাড়াবাড়ি হয়ে যাবে বুঝতে পারিনি… ডাক্তার জানিয়েছে…’, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি সোমা ব্যানার্জির স্বামী! স্বামীর অসুস্থতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

সোমা বন্দ্যোপাধ্যায়

শুটিংয়ের ব্যস্ততার মাঝেই চিন্তায় নাজেহাল অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। সমানে হাসপাতাল আর বাড়ি করে চলেছেন। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রীর স্বামী পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়। শহরের এক বেসরকারি হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করানো হয় তাঁকে। কেমন আছেন অভিনেত্রীর স্বামী?

আনন্দবাজারকে সোমা বলেন, “রানার (পার্থপ্রতিম) তো হাইসুগার। তার মধ্যে সর্দিকাশির ধাত। এতটা বাড়াবাড়ি হয়ে যাবে বুঝতে পারিনি। বুকে সর্দি জমে যায়। নিউমোনিয়া হয়ে গিয়েছিল। এতটাই বাড়াবাড়ি হয়ে গিয়েছিল যে শেষে আইসিইউ-তে দিতে হয়েছিল। এখন বিপদ কেটেছে। জেনারেল বেডে দেওয়া হয়েছে ওকে।”

চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছেন অভিনেত্রী। সম্ভবত বুধবারই বাড়িতে নিয়ে আসতে পারবেন স্বামীকে। এরই মধ্যে চলছে ধারাবাহিকের কাজ। ফলে গত কয়েক দিনে খুবই হয়রানি হয়েছিল।

অভিনেত্রী জানিয়েছেন, স্বামীর অসুস্থতায় রীতিমতো সব গুলিয়ে ফেলছিলেন। স্বামীর চিকিৎসার খরচের জন্য বিমার কাজকর্মও তাকেই করতে হয়েছে। প্রথম বার একাহাতে সবটা সামলাতে একটু অসুবিধা হচ্ছিল। এই মুহূর্তে সোমাকে দেখা যাচ্ছে ‘বৃন্দাবন বিলাসিনী’ ধারাবাহিকে। আরও নতুন কাজের কথাও চলছে। তবে আপাতত স্বামীকে বাড়িতে ফিরিয়ে এনেই কাজে মন দিতে চান সোমা।

সোমা বন্দ্যোপাধ্যায়