“আমার বাবা তো ছেলেধরা… রাস্তা থেকে…”, বাবাকে নিয়ে আচমকা বিস্ফোরক সোহিনী

সোহিনী সেনগুপ্ত

বিনোদন দুনিয়ার পরিচিত মুখ অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। মূলত থিয়েটার এবং চলচ্চিত্র উভয় মাধ্যমেই সমানভাবে জনপ্রিয় অভিনেত্রী। প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং স্বাতীলেখা সেনগুপ্তের কন্যা হিসেবেও অভিনেত্রীর আলাদা পরিচিতি রয়েছে। সোহিনী তার অভিনয় জীবনের হাতেখড়ি দিয়েছিলেন থিয়েটারের মঞ্চেই।

ব্যক্তিজীবনে তিনি অভিনেতা সপ্তর্ষি মৌলিকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহিনী। সোহিনী-সপ্তর্ষির প্রেম ও দাম্পত্য টলিউড এবং থিয়েটার জগতের অন্যতম আলোচিত বিষয়। কারণ সোহিনী সপ্তর্ষির চেয়ে প্রায় ১৪ বছরের বড় হওয়ায় একদিকে যেমন তাদের সম্পর্কের গভীরতা প্রশংসিত, তেমনই অসম বয়সের কারণে নেটিজেনদের অনেকেই তাদের সম্পর্ককে বাঁকা চোখে দেখেন। তবে সোহিনী ও সপ্তর্ষি দুজনেই এই সমালোচনাকে খুব ভালোভাবে সামলেছেন।

তবে এবার বাবা মেয়ের সম্পর্কের সমীকরণ বুঝতে একটু অসুবিধেই হল নেটিজেন দের। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের বাবাকেই ছেলেধরা বলে দাবি করেছেন। কিন্তু হঠাৎ কেন বাবা সম্পর্কে এমন মন্তব্য করেছেন অভিনেত্রী?

আসলে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বিশ্বাস করতেন যে থিয়েটার কেবল পেশাদার অভিনেতাদের জন্য নয়, বরং সমাজের প্রতিটি স্তরের মানুষের এখানে অংশগ্রহণ থাকা প্রয়োজন। তিনি রাস্তাঘাট বা সাধারণ জায়গা থেকেও প্রতিভাবান বা অনন্য বৈশিষ্ট্যের মানুষকে খুঁজে আনতেন এবং তাদের প্রশিক্ষণ দিয়ে মঞ্চে তুলে দিতেন।

সোহিনী বড় হয়েছেন এই পরিবেশ দেখে, যেখানে থিয়েটার মানে কেবল স্ক্রিপ্ট মুখস্থ করা নয়, বরং মানুষ চেনা এবং মানুষকে ভালোবাসা। আর সেই প্রসঙ্গ থেকেই বাবার সম্পর্কে এমন মন্তব্য সোহিনীর।