ঘরে নতুন সদস্য! বিয়ের দু’বছরের মাথায় খুশির খবর দিলেন ‘উড়ন তুবড়ি’ খ্যাত সোহিনী বন্দ্যোপাধ্যায়

সোহিনী বন্দ্যোপাধ্যায়

‘উড়ন তুবড়ি’ ধারাবাহিকের হাত ধরে দর্শকমহলে জনপ্রিয়তা লাভ করেছিলেন অভিনেত্রী সোহিনী বন্দ্যোপাধ্যায়। তবে এই ধারাবাহিকের পর অভিনয়কে বিদায় জানান অভিনেত্রী। কারণ বিয়ের পর সুদুর লন্ডন পাড়ি দেন।

২০২৪ সালের ২৭ জানুয়ারি বিয়ে করেছিলেন সোহিনী। এক বছর পর কলকাতায় ফেরার কথা থাকলেও মাঝেমধ্যে কলকাতায় আসেন তিনি। স্বামী কর্মসূত্রের জন্যই বাইরে থাকা। বিয়ের পর অভিনয় থেকে দূরেই আছেন।

সদ্য নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে খুশির খবর দিলেন অভিনেত্রী। সোহিনী জানান, ঘরে নতুন সদস্য। কি ভাবছেন সোহিনী মানে হতে চলেছেন? না, একেবারেই নয়। অভিনেত্রী ঘরে এই নতুন সদস্য হল একটি গাড়ি। নিজের শখের দামি গাড়ি কিনেছেন অভিনেত্রী। সেই ছবি শেয়ার করেই নতুন সদস্যকে স্বাগতম জানিয়েছেন।