‘বাধ্য হয়েই…’, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে খলচরিত্রে বাদ পড়ার আসল কারণ জানালেন স্নেহা চট্টোপাধ্যায়

স্নেহা চট্টোপাধ্যায়

বাংলা সিরিয়ালের নিয়মিত দর্শকের কাছে অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়ের পরিচয় আলাদা করে দেওয়ার নেই। কিছুদিন আগেই শেষ হয়েছে অভিনেত্রীর আগের ধারাবাহিক ‘রাণী ভবানী’। তারপরেই অভিনেত্রীর ডাক পড়ে খলনায়িকা চরিত্রে। তাও আবার জি-বাংলার হিট মেগা সিরিয়াল ‘চিরদিনই তুমি যে আমার’-এ।

তবে আচমকাই চিরদিনই তে খলনায়িকা বদল। অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়ের বদলে সদ্যই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন নবনিতা মালাকার। চিরদিনই -তে কেন দেখা গেল না স্নেহাকে।

সে বিষয়ে স্নেহার দাবি, ছোটখাটো কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণেই কাজের ডাক পেয়েও অভিনয় করা হল না তার। স্নেহা জানিয়েছেন, “সময় নিয়ে সমস্যাই বড়। আমার সময়ের সঙ্গে প্রযোজনা সংস্থার সময় মিলছিল না। ফলে, লুক সেটেই হাজিরা দিতে পারিনি।”

তবে আবার খলনায়িকা চরিত্রে ডাক পেয়েছিলেন বলে রাজি হননি। এমনটাও যে নয়, সে কথা জানাতে ভোলেননি স্নেহা।

স্নেহার কথায়, “অভিনেতাদের কাছে যে কোনও চরিত্রই গুরুত্বপূর্ণ। কারণ, অভিনয় আমাদের পেশা। তাই ভাল-মন্দ যেমনই চরিত্র দেওয়া হোক, আমি মন দিয়ে অভিনয় করার চেষ্টা করি।”

অভিনেতাদের পেশাজীবন প্রতি মুহূর্তে অনিশ্চিত। যে কোনও সময় যে কোনও কাজ হাতছাড়া হয়ে যায় বন্ধ হয়ে যায় ধারাবাহিক। সেখানে কাজের সুযোগ পেয়েও হারালেন অভিনেত্রী। তাতে কি আফসোস হচ্ছে অভিনেত্রীর।

স্নেহা মনে করেন, “এত তাড়াতাড়ি ভেঙে পড়ার কিছু নেই। বিশ্বাস, আবার কাজ পাব। ছোটপর্দা জনপ্রিয়তা, পরিচিতি দিয়েছে। তাই ছোটপর্দা ছেড়ে যাব কোথায়?”

Previous article70 টি সেরা খাবার নিয়ে উক্তি । Food Quotes
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।