অরিজিৎ সিংয়ের রোম্যান্টিক গানে নেচে সোনার সংসারের মঞ্চে ঝড় তুললেন ছোটপর্দার আর্য-অপর্ণা, জি-এর নায়ক-নায়িকাদের মাঝে নজর কাড়ল জিতু শিরীনের লুক

আর্য-অপর্ণা

জি-বাংলার আসছে সোনার সংসার অ্যাওয়ার্ড। জলসার অ্যাওয়ার্ড পরিবার চেয়েও জি-বাংলার সোনার সংসারের দিকে চোখ রয়েছে দর্শকের। প্রত্যেকবারের মতোই চর্চায় এগিয়ে জি-বাংলার সোনার সংসার। এবার বড় চমক ১৪-১৫ ই মার্চ দুদিন ধরে সম্প্রচার হবে এই অনুষ্ঠান। স্টারের পথেই হেঁটেছে জি। একই দিনে দুই চ্যানেলের পুরস্কার বিতরণীর অনুষ্ঠান। বোঝাই যাচ্ছে, বড়সড় টক্কর হতে চলেছে।

এসবের মাঝেই জি-বাংলার তরফ থেকে সিরিয়ালের নায়ক-নায়িকাদের নাচের পারফর্মেন্সের ছোট ক্লিপ শেয়ার করা হয়েছে। আর সেখানেই নজর কাড়লেন এক নতুন জুটি। তারা আর কেউ নন, বাংলা টেলিভিশনের ‘টক অফ দ্যা টাউন’ চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের জুটি আর্য-অপর্ণা। জি এর তরফ থেকে ছোট ভিডিও ক্লিপ অনুযায়ী, অরিজিৎ সিংয়ের গাওয়া হিন্দির জনপ্রিয় রোম্যান্টিক গান  ‘গেহরা হুয়া’তে নাচ করবে টলি পাড়ার এই চর্চিত জুটি। শুধু নাচ নয়, জিতু-শিরীনের লুক সোনার সংসার অ্যাওয়ার্ডের মঞ্চে ঝড় তুলতে চলেছে।

দিতিপ্রিয়ার পর জিতু কমলের সাথে জুটিতে নবাগতা শিরীন পালও পারফেক্ট তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, সোনার সংসার অ্যাওয়ার্ডে টিআরপিতে প্রথম রায়ান আর পারুলের জুটির লুককেও ছাপিয়ে গেছে আর্য-অপর্ণার পারফর্মেন্স লুক। এক কথায়, এই জুটির দিক থেকে চোখ ফেরানো অসম্ভব। নতুন জুটির রোম্যান্টিক নাচে বুঁদ গোটা টেলিভিশন জগত।