
চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের হাত ধরেই রাতারাতি জনপ্রিয়তা পেয়েছেন নবাগতা অভিনেত্রী শিরীন পাল। টেলিভিশনের দর্শকের কাছে তিনি এখন অপর্ণা হিসাবে বেশি পরিচিত। সিরিয়ালের এই প্রথম কাজ শিরীনের। খুব অল্প সময়ের মধ্যে দর্শকের মন জিতে নিয়েছেন তিনি।
পর্দায় অপর্ণার মনের মানুষ আর্য হলেও বাস্তবে অন্য। কম্পাস সিরিয়ালের অভিনেতা জিৎ সুন্দরের সঙ্গে সম্পর্কে রয়েছেন দীর্ঘদিন ধরে। নিজেদের সম্পর্কে আড়ালে রাখেননি শিরীন আর জিৎ।
আজ অভিনেতা জিৎ সুন্দরের জন্মদিন। প্রেমিকের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় কিছু মিষ্টি ছবি ভাগ করে নিলেন ছোটপর্দার অপর্ণা। প্রেমিকের সাথে ছবি শেয়ার করে শিরীন লেখেন, “আমাদের তো নিখুঁত ভুল ছাড়া সবটাই ওলটপালট”। ভুল করতে থাকতে হবে, হিসেব রাখতে হবে ঠিক গুলোর। সারাদিনের ক্লান্তি নিয়ে ফিরতে হবে আমাদের ৮x১০ এর ছোট্ট বাসায়। হলুদ আলোয় বসে সব ক্লান্তি গিলে নিয়ে পরেরদিন সকালের ব্রেকফাস্ট বানাতে হবে। ভালো থাকার স্বপ্ন দেখতে থাকতে হবে। ভালো থাকতে বন্ধু, ভালো থাকতে হবে। জন্মদিন ভালো হোক! আলো হোক! রঙিন হোক!”
