বিয়ের ৪ বছরের মাথায় খুশির খবর! ৪২ বছর বয়সে প্রথম মা হতে চলেছেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী

করিশ্মা তান্না

বিয়ের ৪ বছর পর তারকা দম্পতির ঘরে আসতে চলেছে নতুন অতিথি। ৪২ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সন্তান আসার খবর জানালেন এই জুটি। ‘মেটারনিটি’ ফটোশুটের বেশ কিছু ছবি শেয়ার করেছেন তারা যেখানে তাঁদের মাথায় ‘মা’ ও ‘বাবা’ লেখা টুপি দেখা যাচ্ছে।

ছবির ক্যাপশনে তাঁরা লিখেছেন, ‘একটি ছোট্ট অলৌকিক ঘটনা, আমাদের শ্রেষ্ঠ উপহার, আগস্ট ২০২৬।’ চলতি বছরের শেষের দিকেই তাঁদের কোল আলো করে আসবে নতুন সদস্য। এই সুখবর প্রকাশ্যে আসতেই অনুরাগী এবং বিনোদন জগতের সহকর্মীরা তাঁদের ভালবাসায় ভরিয়ে দিয়েছেন।

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় জুটি অভিনেত্রী করিশ্মা তান্না এবং তাঁর স্বামী বরুণ বাঙ্গেরা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ব্যবসায়ী বরুণের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন করিশ্মা। গত কয়েক মাস ধরেই বলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল যে অভিনেত্রী মা হতে চলেছেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই সিলমোহর দিলেন অভিনেত্রী।
করিশ্মা ছোটপর্দার অত্যন্ত পরিচিত মুখ। ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিক দিয়ে তাঁর কেরিয়ার শুরু হলেও, পরবর্তীতে ‘বিগ বস’ এবং ‘খতরো কে খিলাড়ি’র মতো রিয়্যালিটি শো তাঁকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেয়।

করিশ্মা তান্না