বাংলা টেলিভিশন জগতের পরিচিত মুখ সম্পূর্ণা লাহিড়ী। অল্প বয়সে অভিনয় যাত্রা শুরু করেই দর্শকের মনে জায়গায় করেছিলেন এই অভিনেত্রী। তবে বর্তমানে পর্দায় সেভাবে দেখা মেলে না অভিনেত্রীর। তবে সম্প্রতি অভিনেত্রীর জীবনে ঘটে গিয়েছে বিরাট বড় দুর্ঘটনা।
মাত্র ৬ মাস আগেই বাবা নীলাদ্রি লাহিড়ীকে হারিয়েছেন অভিনেত্রী। হৃদরোগজনিত সমস্যাই কেরে নিয়েছিল তার বাবাকে। পিতৃবিয়োগের শোক কাটিয়ে উঠতে না উঠতেই অভিনেত্রীর জীবনে ফের শোকের ছায়া।
বাবাকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছিলেন তিনি। সেইসময় অভিনেত্রীর মা-ই হয়ে উঠেছিলেন তার শক্তি এবং বেঁচে থাকার রসদ। এবার মাথার উপর থেকে মায়ের ভালোবাসাও হারাল অভিনেত্রী। মাতৃহারা হলেন সম্পুর্ণা।
সম্পূর্ণার জীবনে তাঁর বাবা মা দুজনেই ছিলেন এক বড় আশ্রয়। বাবা ও মাকে হারিয়ে তিনি আজ কঠিন সময়ের মুখোমুখি সম্পুর্ণা। দীর্ঘ অসুস্থতার পর মায়ের প্রয়াণ সম্পূর্ণার জীবনকে ওলটপালট করে দিয়েছে।
মা ছিলেন তার প্রিয় বন্ধু, পথপ্রদর্শক এবং সবথেকে বড় সমালোচক। অভিনেত্রীর পাশে ছায়ার মতো ছিলেন তার মা। বাবা-মা দুজনকে হারিয়ে সম্পূর্ণা এখন একাকী। মা-বাবার শূন্যতা কোনো সম্পদ বা সাফল্য দিয়ে পূরণ করা সম্ভব নয়। মাতৃহারা হওয়া যে কোনো সন্তানের জন্যই এক অপূরণীয় ক্ষতি।
অভিনেত্রী বা তাঁর পরিবারের পক্ষ থেকে মায়ের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও পর্যন্ত জনসমক্ষে বিস্তারিত ভাবে জানানো হয়নি।



