‘আমি বিয়ে করলাম… ছত্রিশ বছর বয়সে আর ভনিতা নয়… মা হওয়ার জন্যই…’, সব্যসাচীর সাথে বিচ্ছেদের ৬ মাসের মাথায় ফের বিয়ে করলেন সুস্মিতা

সুস্মিতা রায়

প্রায় ৬ মাস হতে চলল, সায়কের দাদা সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পর নিজের মত করে জীবন গুছিয়ে নিয়েছেন অভিনেত্রী সুস্মিতা রায়। জীবনের এই অধ্যায় থেকে বেরিয়ে এসে এখন তিনি পুরোপুরি নিজের কেরিয়ারে মন দিয়েছেন। বর্তমানে নিজের নতুন ব্যবসাও খুলেছেন।

নেটদুনিয়ায় ফিসফাস বিচ্ছেদের ৬ মাসের মধ্যেই নাকি সুস্মিতার জীবনে নতুন প্রেম এসেছে? তবে কি পুরনো যন্ত্রণা ভুলে এত তাড়াতাড়ি ভুলে আবার নতুন জীবন শুরু করতে চলেছেন সুস্মিতা? শুধু প্রেম নয়, সব্যসাচীর পর নতুন মনের মানুষের সাথে বিয়ে সারলেন সুস্মিতা। এবার সোশ্যাল মিডিয়ায় নিজেই দিলেন সেই সুখবর।

সম্প্রতি অভিনেত্রীর পোস্ট সামনে আসতেই শোরগোল নেটপাড়ায়। চুপিসাড়ে মনের মানুষের সাথে বিয়ে করলেন সুস্মিতা। সুখবর জানিয়ে ফেসবুক পোস্টে সুস্মিতা লেখেন, “মা হতে চেয়েছি বরাবরই… এই একটা ইচ্ছে কখনো মন থেকে মুছে যায়নি। একটা শব্দ শোনার আশা—“মা”… আজ ছত্রিশ বছর বয়সে এসে সত্যিই আর কোনো ভনিতা করার সময় নেই… নিজেকে আর মিথ্যে সান্ত্বনা দেওয়ারও শক্তি নেই। বিয়ে করলাম… তোমরা সবাই আশীর্বাদ করো…!”

সব্যসাচী-সুস্মিতার প্রথম সন্তানের মৃত্যুর পর মা হওয়ার স্বপ্ন পূরণ হয়নি অভিনেত্রীর। এমনকি বিচ্ছেদের পরেও মা হওয়ার ইচ্ছা জানিয়েছিলেন সুস্মিতা। তাই এবার সব্যসাচীকে ভুলে নতুন সংসার পাতলেন সুস্মিতা।