‘ছেলে-বৌমা শারীরিক নির্যাতন করে, খেতে দেয় না…’, দুঃখপ্রকাশ অভিনেতা শঙ্কর ঘোষালের! ‘শারীরিক কেন, মানসিক নির্যাতন পর্যন্ত..’, দাদার অত্যাচারিত হওয়ার অভিযোগে পাল্টা জবাব বোন রত্না ঘোষালের

রত্না ঘোষাল

ছেলে-বৌমার মন জুগিয়ে চলতে পারছেন না বলেই বৃদ্ধ বয়সে এসেও দিনের পর দিন অত্যাচারিত হতে হচ্ছে বর্ষীয়ান অভিনেতা শঙ্কর ঘোষালকে। সম্প্রতি এমনটাই অভিযোগ করেছেন শঙ্করবাবু।

অভিনেতার ছেলে-বৌমা ও নাতি মিলে তাকে মারধর করেন। অভিনেতার উপর শারীরিক নির্যাতন এততাই ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছায় যে তার পা কেটে রক্তারক্তি কাণ্ড পর্যন্ত হয়। ঠিকমতো খেতেও পান না, জানিয়েছেন তিনি। নিজেকে বাঁচাতে ছেলের নামে মানিকতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চান শঙ্করবাবু।

শঙ্করবাবু সম্পর্কে অভিনেত্রী রত্না ঘোষালের দাদা। বোন রত্না ঘোষালের দেওয়া মাসোহারা দিয়েই নাকি সংসার চলে শঙ্করের। কিন্তু দাদার এই পরিণতির বিষয়ে কিছুই জানেন না বোন?

এই প্রসঙ্গে রত্না দেবী জানান, “পুরো অভিযোগ মিথ্যে। এরকম কিছু হতেই পারে না। দাদার বৌমা ওরকম মানুষ নয় যে অত্যাচার করবে। শারীরিক কেন, মানসিক নির্যাতন পর্যন্ত করবে না বলেই বিশ্বাস আমার। ভাইপো,তার ছেলে কেউই এসব করতেই পারে না‌।”

রত্না দেবীর কথায়, ‘দাদার মাথাটা পুরো খারাপ হয়ে গিয়েছে, তাই ভুল বকছে। ওর কথা বিশ্বাস করার কোনও মানেই হয় না। তাছাড়া আমার যোগাযোগ আছে ওদের সবার সঙ্গে। এমন কিছু আঁচ পেলে তো আমি বুঝতাম ও সত্যি বলছে। এক্ষেত্রে ডাঁহা মিথ্যে বলছে জানি। আমি প্রতি মাসে যে টাকাটা দিই, তারপরেও কত বদনাম করে আমার। এসব পুরোটাই ওর সাজানো মিথ্যে, আর কিছু নয়।”

শঙ্কর ঘোষাল