‘স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা সবাই মিলে মারত… বিয়ের পর থেকেই নির্যাতন.. শুধুই কাঁদতাম..’, দাম্পত্য জীবন নিয়ে প্রথমবার মুখ খুললেন গায়িকা ঋদ্ধি ব্যানার্জি

ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়

বাংলা সংগীত জগতের অন্যতম মুখ ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। পঞ্চকবির গান এবং বাংলা নাটকের গানের সুবাদেই বেশি পরিচিত গায়িকা। অনেকেই হয়ত জানেন না তার মিষ্টি গানের গলার পিছনে রয়েছে অসহ্য যন্ত্রনা। সম্প্রতি সম্পর্কের জটিলতা, পারিবারিক চাপ এবং তার উপর হওয়া নির্যাতন প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন গায়িকা।

বিয়ের পর থেকেই দমবন্ধ করা পরিবেশে মানিয়ে নিতে হয়েছিল। যেখানে তাকে সবসময় শাড়ি ও ঘোমটা পরে থাকতে হতো। এমনকি তার নিজস্ব পছন্দ-অপছন্দ, যেমন বাড়িতে নিজের স্বাচ্ছন্দ্যের জন্য পোশাক পরাও বারণ ছিল।

ঋদ্ধি জানিয়েছেন, কথা না শুনলে তাকে কীভাবে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের দ্বারা মারধর বা শারীরিক নির্যাতনের শিকার হতে হতো। তবে সবচেয়ে হতাশাজনক দিকটি ছিল যখন তিনি এই অসহ্য পরিস্থিতি থেকে নিষ্কৃতি পেতে নিজের পরিবারের শরণাপন্ন হন। একজন উচ্চশিক্ষিত ইংরেজির অধ্যাপক হয়েও তার বাবা আইনি বা নৈতিক সহায়তার পরিবর্তে পরামর্শ দিয়েছিলেন, ‘একটা বাচ্চা হোক, সব ঠিক হয়ে যাবে’।

গোটা পুরুষতান্ত্রিক মানসিকতার ওপর ক্ষোভ উগড়ে দিয়ে গায়িকা জানিয়েছেন, অনেকেই চান না তাদের স্ত্রী বা সঙ্গী কাজের ক্ষেত্রে তাদের ছাড়িয়ে আরও এগিয়ে যাক। তবে তিনি বিশ্বাস করেন, যারা নিজেদের বুদ্ধি ও শ্রম দিয়ে নিজের জায়গা তৈরি করছেন, তাদের উচিত অন্যদের সাথে নিয়ে এগিয়ে চলার মানসিকতা রাখা। গায়িকার মতে, স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতাই একটি সুস্থ সম্পর্কের মূল চাবিকাঠি, ক্ষমতার দম্ভ নয়।

 

View this post on Instagram

 

A post shared by Abar Baithak (@abarbaithak)