
অভিনেত্রী শ্বেতা মিশ্র, সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজে তার জুরি মেলা ভার। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন ছবি ‘মন মানে না’। ‘খাকি’-তেও অভিনয় করেছেন তিনি।
ছোটপর্দায় কখনো ধুলোকণা’র ভিলেন চড়ুই আবার কখনো ইচ্ছেপুতুল-এর ময়ূরী হয়ে দর্শকদের গায়ে জ্বালা ধরিয়েছেন। তবে এবার আর ভিলেন নয়, সরাসরি নায়িকা হয়ে ফিরছেন শ্বেতা। তাকে নায়িকা হিসাবে শেষ দেখা গিয়েছিল ‘জাহানারা’ সিরিয়ালে।
বহু বছর পর আবারও বাংলা ধারাবাহিকের নায়িকা শ্বেতা। স্টার জলসার ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের দ্বিতীয় অধ্যায়ের নায়িকা হতে চলেছেন তিনি। সিরিয়ালে ফেরার প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী জানিয়েছেন, “কোন মাধ্যমে কাজ করছি সেটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কতটা ভাল কাজ করতে পারছি। এখনও ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজ়ে আমার অভিনীত ‘দীপা’ চরিত্র নিয়ে আলোচনা হয়।”
শ্বেতা আরও জানান, নেতিবাচক চরিত্রের খোলস ছাড়িয়ে যে নতুন ধরনের কাজের সুযোগ এসেছে, সেটা নিয়ে আমি খুব খুশি।
