সম্পর্কের চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন শুভ্রজিৎ-প্রিয়াঙ্কা, রইল বিয়ের ছবি

শুভ্রজিৎ-প্রিয়াঙ্কা

অপেক্ষার অবসান! অবশেষে চার হাত এক হল শুভ্রজিৎ-প্রিয়াঙ্কার। আইনি বিয়ে সেরেছিলেন বছর খানেক আগেই। এবার অগ্নিসাক্ষী রেখে, শুভ পরিণয় সম্পন্ন হলো টলিউডের মিষ্টি জুটি প্রিয়াঙ্কা মিত্র এবং শুভ্রজিৎ সাহার। ছোট পর্দার এই দুই চেনা মুখ বাস্তব জীবনেও এখন একে অপরের জীবনসঙ্গী।

বিয়ের বিশেষ দিনে প্রিয়াঙ্কা সেজেছিলেন সাবেকি বাঙালি কনে হিসেবে। তাঁর পরনে ছিল টকটকে লাল বেনারসি, গায়ে সোনার গয়না এবং কপালে চন্দনের সূক্ষ্ম কাজ। ট্র্যাডিশনাল নথ এবং শোলার মুকুটের সাজে তাঁকে দেখাচ্ছিল অপূর্ব। অন্যদিকে, শুভ্রজিৎকে দেখা গেল লাল রঙের সিল্কের পাঞ্জাবি এবং সাদা ধুতিতে।

বিয়ের পিঁড়িতে নব দম্পতির প্রথম ছবি সামনে আসতেই নেটপাড়ায় শুভেচ্ছার ঢল নেমেছে। বিয়ের দিনে হাসিমুখে ক্যামেরায় পোজ দিতে দেখা গেল জুটিকে। টলিউডের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের উপস্থিতিতেই বসেছিল তাদের রাজকীয় বিয়ের আসর। ছিলেন পায়েল দে, অর্কজ্যোতি পাল, রৌনাক- সহ টেলিপাড়ার আরও অনেকে।

শুভ্রজিৎ-প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা এবং শুভ্রজিৎ দুজনেই একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন। একটা সময় সায়ন্ত মোদকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। পরে সায়ন্তের এক সময়ের ভালো বন্ধু শুভ্রজিতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালে কম কটাক্ষ ধেয়ে আসেনি। অবশেষে অতীত ভুলে শুভ্রজিতের হাত ধরেন প্রিয়াঙ্কা।

শুভ্রজিৎ-প্রিয়াঙ্কা