‘আমি অসহ্য যন্ত্রনায় অসুস্থ হয়ে… সেই সময় আমার স্বামীর ব্যবহারে…’, কঠিন সময়ে পাশে ছিল না স্বামী! ভয়ংকর বিপত্তি নিয়ে মুখ খুললেন শতাব্দী রায়

শতাব্দী রায়

বাংলা সিনেমার টলিকুইন শতাব্দী রায়। বিয়ে করে সংসার পাতলেও অভিনেত্রীর কেরিয়ারে এতটুকু ভাঁটা পরেনি কোনদিন। তবে বিয়ের পর শ্বশুর বাড়ি এসেই চরম বিপত্তির মুখে শতাব্দী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও উঠে এসেছে যেখানে অভিনেত্রী শতাব্দী রায় তাঁর দাম্পত্য জীবনের শুরুর দিকের একটি অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনার কথা ভাগ করে নিয়েছেন।

ঘটনাটি বিস্তারিত জেনে নেটপাড়ার অনেকেই হতবাক হয়ে পড়েছেন। ভিডিওতে শতাব্দীর কথা অনুযায়ী জানা যায়, বিয়ের পর তার শ্বশুরবাড়িতে রাতে তার সাথে ঘটে অদ্ভুত ঘটনা। রাতে ঘুম ভাঙলে তৃষ্ণা মেটাতে তিনি জলের বোতল ভেবে ভুল করে সর্ষের তেলের বোতল থেকে জল খেতে যান। সঙ্গে সঙ্গে তেলের কটু স্বাদ মুখে লাগতেই তীব্র বমি শুরু হয় তাঁর। ঘটনাটি যে কতটা ভয়াবহ ছিল, তা অভিনেত্রীর বর্ণনা থেকেই স্পষ্ট।

সেই মুহুর্তেই ছুটে বাথরুমে গিয়ে বমি করতে থাকেন অভিনেত্রী। ওদিকে তিনি বমি করে ভাসালেও তখন তাঁর স্বামী মৃগাঙ্ক ব্যানার্জীর প্রতিক্রিয়া ছিল অত্যন্ত অদ্ভুদ রকমের।

শতাব্দী জানিয়েছেন, তিনি যখন অসুস্থ হয়ে যন্ত্রণায় ছটফট করছেন, তখন মৃগাঙ্ক বাবু কোনো রকম সাহায্য বা উপশমের চেষ্টা না করে খাটে বসে গভীর মনোযোগ দিয়ে কবিতার বই পড়ছিলেন। তবে ঘটনাটি অভিনেত্রী বেশ মজার ছলেই ভাগ করে নিয়েছেন।