
চলতি সপ্তাহে বাজিমাত জি-পরিবারের। স্টার জলসাকে হারিয়ে এবারে বেঙ্গল টপারের মুকুট ছিনিয়ে নিল জি-বাংলার দুই জনপ্রিয় মেগা পরিণীতা ও তারে ধরি ধরি মনে করি। এই প্রথম টিআরপি টপার হল পল্লবী শর্মার ধারাবাহিক। এদিকে পরিণীতার কাছে স্লট হারাল পরশুরাম। নম্বর কমল রাঙামতি’র।
অন্যদিকে ফের স্লট ফিরে পেয়ে পঞ্চম স্থানে উঠে এলো কুসুম ধারাবাহিক। একইভাবে দশম স্থানে স্লট ফিরে পেল আর্য -অপর্ণার গল্প। এদিকে নবম থেকে একধাক্কায় ষষ্ঠ স্থানে উঠে এলো লক্ষ্মী ঝাঁপি।
চলতি সপ্তাহে ৫.৭ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে পরিণীতা ও তারে ধরি ধরি মনে করি, ৫.৬ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে পরশুরাম। তৃতীয় স্থানে রয়েছে জোয়ার ভাঁটা, তার প্রাপ্ত নম্বর ৫.৫। চতুর্থ স্থানে রয়েছে ও মোর দরদিয়া, প্রাপ্ত নম্বর ৫.২ এবং পঞ্চম স্থানে কুসুম ও রাঙামতি, প্রাপ্ত নম্বর ৫.০।
প্রথম – পরিণীতা । তারে ধরি ধরি মনে করি (5.7)
দ্বিতীয় – পরশুরাম (5.6)
তৃতীয় – জোয়ার ভাঁটা (5.5 )
চতুর্থ – ও মোর দরদিয়া (5.2)
পঞ্চম – কুসুম । রাঙামতি (5.0)
ষষ্ঠ – লক্ষ্মী ঝাঁপি (4.9)
সপ্তম – প্রফেসর বিদ্যা ব্যানার্জি । গঙ্গা (4.7)
অষ্টম – কনে দেখা আলো (4.6)
নবম – মিলন হবে কতদিনে । চিরসখা । কম্পাস (3.8)
দশম – চিরদিনই তুমি যে আমার (3.7)
