বাংলা টেলিভিশন জগতে ভীষণই জনপ্রিয় অভিনেত্রী গার্গী রায়চৌধুরী। থিয়েটারের মঞ্চ থেকে অভিনয় জীবনের হাতেখড়ি, অভিনয়ের পাশাপাশি রেডিওতে সংবাদ পাঠিকা হিসেবেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। বাংলা সিরিয়ালে একসময় নিয়মিত মুখ থাকলেও,বর্তমানে ছোট পর্দা থেকে বিরতি নিয়ে বড় পর্দাতে মন দিয়েছেন।
অভিনেত্রীর পেশাদার জীবন যতটা সফল, তার ব্যক্তিগত জীবন ততটাই চর্চিত। সংসার জীবন সুখের হয়নি অভিনেত্রীর। দু’বার বিয়ের পিঁড়িতে বসেছেন গার্গী। দুটি ক্ষেত্রেই তার জীবনসঙ্গীরা ছিলেন তার থেকে বয়সে অনেকটা বড়।
থিয়েটারে কাজ করার সময় অভিনেতা দেবেশ রায়চৌধুরীর সাথে গার্গীর আলাপ হয়। সেখান থেকেই বন্ধুত্ব এবং পরে প্রেম। বয়সের অনেকটা ফারাক থাকা সত্ত্বেও তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে দাম্পত্য কলহ এতটাই চরম পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত তাদের বিচ্ছেদ হয়।
প্রথম বিচ্ছেদের পর গার্গী দ্বিতীয়বার বিয়ে করেন আজকাল পত্রিকার সম্পাদক অশোক দাসগুপ্তকে। অশোক বাবু ছিলেন বয়সে বেশ প্রবীণ। এই বিয়ে নিয়েও সেই সময় টলিপাড়ায় কম বিতর্ক হয়নি। এক সাক্ষাৎকারে গার্গী জানিয়েছিলেন যে, তিনি ব্যক্তিগতভাবে বয়সে বড় পুরুষদেরই জীবনসঙ্গী হিসেবে বেশি পছন্দ করেন।
বর্তমানে নিজের নীতিতে অটল থেকে তিনি যেভাবে ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন সামলেছেন, তা অনেক অভিনেত্রীর কাছেই অনুপ্রেরণার। ব্যক্তিগত জীবনের বিতর্ককে দূরে সরিয়ে কেরিয়ারে মন দিয়েছেন অভিনেত্রী।

