‘দাদাকে এমন মেরেছি… সবাই হাসপাতালে নিয়ে গেছিল…’, দাদা সব্যসাচীর সাথে তুমুল ঝামেলার কথা প্রকাশ্যে আনলেন সায়ক

সায়ক চক্রবর্তী

সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ সায়ক চক্রবর্তী। ব্লগার হিসাবে জনপ্রিয় জনপ্রিয়তা পেলেও বিতর্কের মুখে পরে কম কটাক্ষ শুনতে হয়নি তাকে। তাকে নিয়ে নেটমাধ্যমে কৌতূহল কম নয়। ফের আরও একবার আলোচনায় উঠে এলো সায়কের নাম।

দাদা সব্যসাচী চক্রবর্তীর সাথে সায়কের সম্পর্ক বেশ ভালোই। দাদার ব্যক্তিগত জীবনের কঠিন সময়ে দাদার পাশে থেকে সাহস জুগিয়েছেন অভিনেতা। তবে সম্প্রতি ছোটবেলায় দাদার সাথে ঘটে যাওয়া এক ঘটনা সামনে আসতেই খানিকটা অবাক হয়েছেন নেটিজেনরা।

সাক্ষাতকারে প্রশ্ন করা হয়, ছোটবেলায় দাদার সঙ্গে কি কখনও মারপিট করা হত? সায়কের স্পষ্ট জবাব, শুধু ঝগড়া নয়, প্রচন্ড মারপিটও হত আমাদের মধ্যে।

সায়ক জানান, ছোটবেলায় একবার রাগের চোটে দাদার মাথায় টুল তুলে মেরেছিলাম। এততাই জোরে লেগেছিল যে দাদার মাথা ফুলে গিয়েছিল। এমনকি হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে হয়েছিল দাদাকে। সেই ঘটনার চিহ্ন নাকি আজও রয়ে গেছে। যদিও পরে বিষয়টি মিটমাট হয়ে যায়, ভাইদের সম্পর্ক আবারও স্বাভাবিক হয়ে ওঠে।