‘মানুষ তো নাকি? কতটা অমানবিকতার আর অমানুষিকতার পরিচয়…’! সমাজমাধ্যমে ছবি পোস্ট করায় সায়ককে নিয়ে খোঁচা, পাল্টা জবাব নবনীতা মালাকারের

নবনীতা

সোশ্যাল মিডিয়ায় এখন বিতর্কের ঝড়। নেপথ্যে সায়ক চক্রবর্তী এবং তার প্রাক্তন বৌদি সুস্মিতা রায়। চারিদিকে সায়ক চক্রবর্তীর পরিবারের গোপন তথ্যে বিরক্ত হয়ে উঠেছেন তারকা থেকে সাধারণ নেটকারিগররা। আবার অনেকে বিরক্ত হয়ে সোশ্যাল মিডিয়ায় থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন। তারমাঝেই আচমকাই ছবি পোস্ট করে বিস্ফোরক মন্তব্য সায়কের একসময়কার বান্ধবী অভিনেত্রী নবনীতা মালাকারের।

ফেসবুকে নিজের দুটি ছবি শেয়ার করে নবনীতা লেখেন, “এটা Social Media না Anti Social Media আমি বুঝে উঠতেই পারছি না ॥ আমার আর Social Media তে থাকতে ভালো লাগছে না। Facebook Instagram খুল্লেই আমি stress এ চলে যাচ্ছি  আমি Account বন্ধ করছি।” অভিনেত্রীর এই পোস্টের পরেই ধেয়ে আসে একাধিক মন্তব্য।

সায়কের সাথে পুরনো বন্ধুত্বের কথা লিখে খোঁচা মারেন তো আবার কেউ লেখেন, “তুমিও শুরু করো সবাই তো এক গোয়ালের গরু তোমারা।” আবার নবনীতার পোস্টে মন্তব্য করে কেউ জানান, “আপনার প্রাক্তনকে নিয়ে এত কথা হচ্ছে সেই বিষয়ে মন্তব্য করুন প্লিজ।”

সায়কের নাম টেনে এনে নেটিজেনদের কটাক্ষ নবনীতা। আর একাধিক কমেন্টের মন্তব্যে বিরক্ত অভিনেত্রী। অবশেষে পাল্টা জবাব দিয়ে  নেটিজেনদের উদ্দেশ্যে জানান, “আপনারা তো দেখছি কাউকেই ছাড়ছেন না॥ কেউ কিছু বললে দোষ, কিছু না বললে দোষ। কিছু একটা নিজের Account এ নিজের মতো কিছু কথা লিখলে দোষ ॥ কারা আপনারা ভাই? নিজেদের জীবনের personal frustration অন্য দের Profile এ এসে ঝাড়েন !! এটা বুঝতে পারছি যে আপনারা খুবই frustrated আপনাদের জীবন নিয়ে । তা বলে কুজ ভী !! যা মনে আসবে ,তাই বলবেন! যাদের profile এ ঢুকে এই সমস্ত comments গুলো করেন, তাদের সম্পর্কে কতটুকু জানেন আপনারা?? জানি যারা আপনারা এইসব ভুলভাল কথা বলেন ,তাদের জীবনে এছাড়া আর কোনো কাজও নেই ॥ তাও বলি ,,, মানুষ তো নাকি আপনারা? নাকি মনুষ্যত্ব পুরো জলাঞ্জলি দিয়ে Social Media তে এসেছেন শুধু বাজে comments করবেন বলে !! যে সবার profile এ ঢুকে একটু poty করে আসি ।। এই আপনাদের মতো অমানুষ গুলোই আমাদের frustration এ পাঠিয়ে দিচ্ছে ॥ তাই Account বন্ধ করে দেব ভেবেছিলাম॥ কিন্তু এতে কি আপনারা থামবেন !! মনে তো হয় না॥ তাই decision change করে ফেল্লাম॥ দেখি আপনারাও কতটা অমানবিকতার আর অমানুষিকতার পরিচয় দিতে পারেন!!”

এক নেটিজেন সায়ক চক্রবর্তীকে প্রাক্তন বলে তকমা দিলে নবনীতা বলেন, “তুমি সিওর ও আমার বয়ফ্রেন্ড? আমাদের বাড়িতে এসে আমাদের জীবনে কি চলছে সেটা দেখেছো নিশ্চয়ই। তোমার কথা শুনে মনে হচ্ছে আমার বাড়িতে থাকো তুমি।”।

নবনীতা