
অসুস্থ চলচ্চিত্র পরিচালক সঞ্জয়লীলা বনশালী। বুধবার হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়েছে । গত ২৪ শে ফেব্রুয়ারি ৬৩ বছরে পা দিয়েছেন তিনি।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হৃদরোগে আক্রান্তই হাসপাতালে ভর্তি হন পরিচালক। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এখন তিনি সুস্থ রয়েছেন।
সংবাদমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ায় চিন্তায় পড়ে যান তার অনুরাগীরা। তবে পরিবারের তরফ থেকে জানানো হয় নিয়মিত মেডিক্যাল চেকআপের কারণে পরিচালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরিচালকের টিমের পক্ষ থেকে হৃদরোগে আক্রান্ত ঘটনা উড়িয়ে দেওয়া হয় এবং তাদের তরফ থেকে জানানো হয় ই ধরণের ভুল খবর যেন সোশ্যাল মিডিয়ায় না ছড়িয়ে দেওয়া হয়। পরিচালকের অসংখ্য অনুরাগী রয়েছেন বিশ্ব জুড়ে। সেই কারণেই এই ধরণের খবর বিব্রত করতে পারে।
