বাংলা টেলিভিশন জগতের পরিচিত মুখ সন্দীপ্তা সেন। হিট মেগা থেকে ছবি, সিরিজ সবই রয়েছে তার ঝুলিতে। এখন বলিউড সিরিয়ালের নায়িকা তিনি। তবে ফের বহুদিন পর বাংলা টেলিভিশনের পর্দায় দেখা মিলবে সন্দীপ্তার। জানেন কি কোন চ্যানেলে দেখা যাবে অভিনেত্রীকে?
অনেকেই নিশ্চয়ই ভাবছেন কোন মেগা সিরিয়ালে ফিরছেন সন্দীপ্তা? তা একেবাত্রেই নয়, আপাতত কোন বাংলা ধারাবাহিকে ফিরছেন না তিনি। সন্দীপ্তাকে দেখা যাবে একটি গেম শোতে। তাহলে কি নায়িকাকে এবার রিয়্যালিটি শোতে সঞ্চালিকার ভূমিকায় দেখা যাবে? তাও নয়।
সান বাংলার খুবই জনপ্রিয় একটি গেম শো হল লাখ টাকার লক্ষ্মীলাভ। এই শোটি সঞ্চালনা করতে দেখা যায় সুদীপ্তা চক্রবর্তীকে। এবার সুদীপ্তার এই গেম শোতেই খেলতে আসছেন সন্দীপ্তা। রবিবার অর্থাৎ ৮ তারিখ রবিবার সন্ধ্যা ৭টায় এই পর্বটি সম্প্রচারিত হবে।
তবে সন্দীপ্তা একা নন। টলিপাড়ার এক ঝাঁক পরিচিত মুখ নিয়ে এদিন চাঁদের হাট বসবে শোতে। দেখা মিলবে রুকমা রায়, ইশা সাহা এবং স্বস্তিকা ঘোষকে।
View this post on Instagram

