মাত্র দুটো সিরিয়াল করেই দামী তিনটি ব্যাগ কিনলেন ছোটপর্দার ‘লাজু’ ওরফে সাইনা! দাম শুনলে চোখ কপালে উঠবে আপনারও

সাইনা চট্টোপাধ্যায়

বাবার দেখানো পথ অনুসরন করেই অভিনয়ে পা রেখেছেন অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা চট্টোপাধ্যায়। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের পর বর্তমানে কনে দেখা আলো ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। লাজু নামেই দর্শকের কাছে পরিচিতি তার।

বয়স মাত্র ১৬, মাত্র দুটো সিরিয়াল করে এরই মধ্যে বেশ মোটা অঙ্কের রোজগার যে করে ফেলেছেন সাইনা। আর তার প্রমান অভিনেত্রীর কিছু বড়লোকিয়া ব্যাগের কালেকশন। যা তিনি নিজেই শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যার দাম শুনলে চোখ কপালে উঠবে আপনারও।

সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করেন সাইনা। যেখানে তাকে তিনটি লাক্সারি ব্র্যান্ডের ব্যাগ আনবক্সিং করতে দেখা যায়। জানেন কি সেই তিনটি বড়লোকিয়া ব্যাগের দাম ঠিক কত হতে পারে?

সাইনার প্রথম ব্যাগটি লাল রঙের লেদারের Yves Saint Laurent-এর। যার দাম ওই লাখ টাকার আশেপাশে। গুচি কোম্পানির ক্রস বডি ব্যাগটির দামও ওরকমই, ৯০ হাজারের আশেপাশে। আর কোচের আরেকটি ব্যাগের দামও অনেকটাই, হাজার ৩০ মতো।

ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন ছিল তার। আর সাইনার স্বপ্নপূরণে সবরকমভাবে সাহায্য করছেন মা সংযুক্তা। শ্যুটিংয়ের চাপ সামলেও মেয়ে যাতে লেখাপড়া করতে পারে, তাই রেগুলার স্কুল থেকে সরিয়ে ‘হোম স্কুলিং’-এ দিয়েছেন। এই বছর ক্লাস টেনের বোর্ড এক্সামও রয়েছে। তবে শ্যুটিংয়ের চাপ সামলেই লেখাপড়া চলছে।

 

View this post on Instagram

 

A post shared by Saina♡ (@ms.saina_c_)