
সাত সকালেই মিলল খারাপ খবর। অভিনেতা সাহেব ভট্টাচার্যের পরিবারে শোকের ছায়া। কাছের মানুষকে হারালেন অভিনেতা। এদিন সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে নিজেই জানালেন দুঃসংবাদ। ছোটপর্দায় নতুন ধারাবাহিক ‘গঙ্গা’র হাত ধরে নতুন সফর শুরু করতে না করতেই এমন একটি ঘটনা ঘটে গেল অভিনেতার জীবনে, যার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি।
গতকাল অর্থাৎ ১৫ মার্চ সোশ্যাল মিডিয়ায় অভিনেতা একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে একটি কবরের ছবি। বোঝাই যাচ্ছে, কাউকে কবর দেওয়া হয়েছে এবং কবরের ওপর ফুল রাখা। কাকে হারালেন সাহেব?
কবরের পাশে একটি হলুদ রঙের কাগজে লেখা, ওম সাইরাম, নিচে লেখা, সাহেব চট্টোপাধ্যায়, তারও নিচে লেখা আমার সন্তান লালু চট্টোপাধ্যায়। একদম নিচে লেখা জয় বড় মা। এইটুকু থেকে স্পষ্ট, যে পোষ্যটিকে এক সময় সন্তান স্নেহে বড় করেছেন সাহেব, তার বিদায়কালে নিজেকে ধরে রাখতে পারছেন না তিনি।
এই পোস্টটি করে সাহেব ভট্টাচার্য লেখেন, ‘ আজ আমি আমার এক সন্তানকে হারালাম। আমি চাই, আপনারা সবাই ওর জন্য প্রার্থনা করুন এবং ওর আত্মার শান্তি কামনা করুন।’ এদিন অভিনেতা কাতর আর্তি করে লেখেন, ‘প্লিজ সবাই আমার লালুর জন্য প্রার্থনা করুন।’
View this post on Instagram
