একেই বলে শ্বাশুরি-বৌমার প্রেম! শ্বাশুরি মাকে আদরে ভরিয়ে দিলেন রূপসা, শাশুড়ি-বৌমার ভালোবাসা দেখে মুগ্ধ নেটিজেন

রূপসা চক্রবর্তী

টেলিভিশনের পর্দায় হামেশাই শাশুড়ি-বৌমার কূটকচালি আর টক-ঝাল লড়াই দেখেই অভ্যস্ত দর্শক। কিন্তু বাস্তবে যে শাশুড়ি-বৌমার সম্পর্কটা কতটা মিস্তি-মধুর হতে পারে তার এক অনন্য নজির গড়লেন জনপ্রিয় অভিনেত্রী রূপসা চক্রবর্তী।

সম্প্রতি নিজের পরিবারের প্রিয় মানুষের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে রূপসা তাঁর শাশুড়ি মায়ের পাশে বসে আছেন। শাশুড়ি মায়ের প্রতি রূপসার ভালোবাসার সেই মুহূর্তটি দেখে নেটিজেনদের মন ভরে গিয়েছে।

রূপসা বরাবরই তাঁর জীবনের ছোট ছোট আনন্দ আর না-বলা কথাগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন। তবে এবারের এই ভিডিওটি যেন অন্য সবকিছুর চেয়ে আলাদা। শাশুড়ি মায়ের কাঁধে মাথা রেখে তার সেই নিশ্চিন্তে হাসার দৃশ্যটি প্রমাণ করে দেয় যে, বিয়ের পর নতুন পরিবারেও এক জন মেয়ে খুঁজে পেতে পারেন নিজের মায়ের মতো ছায়া।

ব্যস্ত সমাজে যখন মানুষে মানুষে দূরত্ব বাড়ছে, তখন রূপসা ও তাঁর শাশুড়ি মায়ের এই ভিডিওটি আমাদের নতুন করে সম্পর্কের মূল্য মনে করিয়ে দেয়।

ব্যক্তিগত জীবনের এই মধুর সময়ের পাশাপাশি পেশাদার জগতেও রূপসা এখন সাফল্যের শিখরে। বর্তমানে ‘বেশ করেছি প্রেম করেছি’ ধারাবাহিকে অভিনেত্রীর সাবলীল অভিনয়, মন জয় করে নিয়েছে দর্শকদের।