‘আমার চেহারা আর গায়ের রঙ দেখে সন্মান দেয়নি…’, বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক রুদ্রনীল

রুদ্রনীল

টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ, অভিনয়ের দক্ষতা দিয়ে বরাবরই দর্শকের মন জিতেছেন অভিনেতা। ছোট পর্দা, বড় পর্দা কিংবা রাজনীতির মঞ্চ, দাপটের সঙ্গে নিজের জায়গা ধরে রেখেছেন রুদ্রনীল। তবে কেরিয়ারের শুরুটা ততটাও সহজ ছিল না অভিনেতার কাছে। এমনকি চেহারা নিয়ে বহু কটাক্ষের সন্মুখিন হয়েও আজও নিজের জায়গায় অনড় সে।

সম্প্রতি এক পডকাস্ট শোতে এসে ইন্ডাস্ট্রিতে হয়ে আসা বৈষম্য নিয়ে মুখ খুললেন অভিনেতা। রুদ্রনীলের কথায়, অভিনয়ের শুরুতে তার চেহারা আর গায়ের রঙের জন্য বারংবার তাকে হেয় করা হয়েছে। এমনকি চেহারার ভিত্তিতেই সেখানে যোগ্য সন্মান পাওয়া যেত। শুধু তাওই নয়, চেহারার ভিত্তিতে অভিনয় ক্ষমতা নির্ধারণ করা হত।

‘অভিনেতাদের মধ্যে যারা সুন্দর হিসাবে বিবেচিত তাদের জন্য বরাদ্দ থাকত কাচের কাপ, অন্যদিকে আমার হাতে দেওয়া হত প্লাস্টিকের কাপ।’

অভিনেতার কথায়, ‘বর্তমান সময়ে এই ধরনের বৈষম্য কিছুটা হলেও কমেছে, তবে সম্পূর্ণ মুছে যায়নি। চেহারার উপর ভিত্তি করেই এখনো অনেক অভিনেতা টাইপকস্টের শিকার হন।’

তবে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে এই সমস্ত কিছুকে দূরে রেখে কাজের দক্ষতা দিয়ে এগিয়ে যেতে হবে। এমনটাই পরামর্শ দেন অভিনেতা।

Previous articleগার্লফ্রেন্ড এর জন্যে উক্তি । ক্যাপশন । মেসেজ । Quotes For Girlfriend
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।