‘১১ বছর সম্পর্কে থেকেও স্ত্রীয়ের মর্যাদা দেয়নি… আমি যন্ত্রণায় ছটফট করেছি কিন্তু ও ব্যস্ত ছিল অন্য কাউকে নিয়ে…’, প্রথমবার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ঋতুপর্ণা

ঋতুপর্ণা সেন

একসময় টেলিভিশনের পর্দায় দাপুটে খলনায়িকা হিসাবে দেখা গেলেও আজ আর ধারাবাহিকের পর্দায় নিয়মিত দেখা যায়না ঋতুপর্ণা সেন কে। সকলে তাকে ‘ঋ’ সেন নামেই চেনেন। ক্যামেরার সামনে যাকে যতটা আত্মবিশ্বাসী আর নির্ভীক দেখায় ঋ-এর ব্যক্তিগত জীবনের অন্দরমহল কিন্তু ততটাও রঙিন নয়।

ঋ-এর জীবনের এক বড় অধ্যায় জুড়ে ছিলেন পরিচালক কৌশিক মুখোপাধ্যায়। কাজের সূত্রে বন্ধুত্ব এবং তারপর গভীর প্রেম। সম্পর্ক এতটাই গভীর ছিল যে, তারা দীর্ঘ ১১ বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন। এমনকি টলিপাড়ায় বেশ চর্চিত জুটি ছিল তারা। তবে তাদের এত বছরের সম্পর্ক পরিণয় পায়নি। একসাথে ঘর বাধার স্বপ্ন আর পূরণ হয়নি।

পরবর্তীতে সম্পর্ক ভাঙার মুহূর্তগুলো ছিল ঋ-এর জীবনের কঠিনতম সময়। এক সাক্ষাৎকারে অতীতে সেই যন্ত্রণার কথাই শেয়ার করলেন ঋ। কৌশিকের সঙ্গে বিচ্ছেদ পর্ব চলাকালীন মারণব্যাধি টাইফয়েডে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। ঋ বলেছিলেন, “আমি হয়তো তখন মরেই যেতে পারতাম, অথচ সে জানতেও চায়নি আমি বেঁচে আছি না মরে গিয়েছি।” যখন তিনি যন্ত্রণায় ছটফট করছেন, তখন প্রিয় মানুষটি ব্যস্ত ছিলেন অন্য কাউকে নিয়ে।

কৌশিকের সঙ্গে বিচ্ছেদ ঋ-কে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছিল। আক্ষেপ করেই ঋ বলেছিলেন, যাদেরকে তিনি মন থেকে ভালোবেসেছেন, তাদের কেউই শেষ পর্যন্ত তার পাশে থাকেনি। সবাই নিজের মতো করে সংসার পেতেছে, জীবন গুছিয়ে নিয়েছে। কিন্তু ঋ আজও রয়ে গেছেন একা। সেই একাকিত্বকেই তিনি আপন করে নিয়েছেন।

বর্তমানে নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন ঋতুপর্ণা। একা থাকাটাকেই নিজের অভ্যেস বানিয়েছেন। নিয়মিত শরীরচর্চা আর কাজ নিয়েই সময় কাটে তার। প্রেমের সেই ক্ষত আজও হয়তো ভুলতে পারেননি অভিনেত্রী তাই হয়ত ভবিষ্যতে আর কখনও বিয়ের পিঁড়িতে বসার কথা ভাবেননি ঋতুপর্না।