‘দয়া করে আমাকে সাহায্য করুন…’, আচমকা সোশ্যাল মিডিয়ায় কাতর আর্জি ঋতব্রত মুখার্জির! কি হয়েছে অভিনেতার?

ঋতব্রত মুখোপাধ্যায়
বিনোদনxp

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ ঋতব্রত মুখোপাধ্যায়। মঞ্চ হোক বা বড় পর্দা, কিংবা ওয়েব সিরিজ নিজের সাবলীল অভিনয় দিয়ে ইতিমধ্যেই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও বার্তা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। আচমকাই সসাল মিডিয়ায় সাহায্যের আর্তি, আর সেই কারনেই দর্শকদের দ্বারস্থ হয়েছেন অভিনেতা।

ঋতব্রত জানিয়েছেন, কয়েক বছর আগে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সীর কালজয়ী কাহিনী ‘সজারুর কাঁটা’-র হাত ধরেই তার এই অডিও সফরের সূচনা হয়েছিল। সেখানে তিনি অভিনয় করেছিলেন গুরুত্বপূর্ণ ‘কপিল’ চরিত্রে। কিন্তু এখন যেন সময়ের চাকা উল্টো দিকে ঘুরছে, যা নিয়ে তীব্র রহস্য দানা বেঁধেছে।

ভিডিওতে ঋতব্রতকে দেখা যাচ্ছে পরিচালক অগ্নিদত্তের উদ্দেশ্যে এক করুণ আবেদন জানাতে। অভিনেতা বলছেন যে, তাকে আবারও সেই একই গল্প অর্থাৎ ‘সজারুর কাঁটা’-র দুনিয়ায় ফেরার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু চমকটা সেখানেই এবার আর তিনি ‘কপিল’ নন, তাকে নাকি অভিনয় করতে হবে ‘সুজন’ চরিত্রে! একই গল্পে আগে ছিলেন এক মানুষ, এখন হয়ে যাবেন অন্য কেউ এই অদ্ভুত চারিত্রিক অদলবদল ঋতব্রতকে রীতিমতো দুশ্চিন্তায় ফেলেছে। পরিচালক অগ্নিদত্ত কেন এমনটা করছেন, তা নিয়ে অভিনেতা নিজেও অন্ধকারে।

অভিনেতা মজার ছলে বলছেন, “আমি তো মাল্টিভার্সের মধ্যে ঢুকে পড়ছি! ছিলাম কপিল, হয়ে গেলাম সুজন—অগ্নিদা কিছুই বলছেন না!” পর্দার আড়ালে কী রহস্য দানা বাঁধছে? অগ্নিদত্তের এই নীরবতা কি কোনো বড় ধামাকার আগাম বার্তা? কেনই বা ঋতব্রতকে তার পুরনো পরিচয় মুছে নতুন চরিত্রে বদলি করা হচ্ছে? রবিবার দুপুরে সেই চেনা মিউজিক বাজার আগেই এই ‘মাল্টিভার্স’ রহস্য নিয়ে সরগরম নেটপাড়া।

সূত্রঃ https: // binodonxp. com/