‘আমাদের দু’জনকে স্বামী-স্ত্রী ভাবত… এমনকি লোকে বলত…’, অপরাজিতার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ঋষি কৌশিক

ঋষি কৌশিক

‘একদিন প্রতিদিন’ সিরিয়ালের হাত ধরেই বাংলা টেলিভিশনের পর্দায় দর্শকের মনে ঝড় তুলেছিল অবাঙালি নায়ক ঋষি কৌশিক এবং বাঙালি নায়িকা অপরাজিতা ঘোষ দাসের জুটি। এই জুটি বিশাল জনপ্রিয়তা অর্জন করেছিল একসময়।

এরপর তারা দুজনেই আবার জুটি বেঁধেছিলেন স্টার জলসার ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে। ডাক্তার উজান আর হিয়ার সেই গল্প সিনেমাকেও হার মানিয়ে দিয়েছিল। ‘কুসুম দোলা’তেও একসঙ্গে কাজ করেছিলেন তারা। পর্দার সেই রসায়নের দর্শক এতটাই বুঁদ ছিলেন সে তদের রিয়েল লাইফ কাপল মনে করা হত। এমনকি সেই সময় টেলিপাড়ায় জোর গুঞ্জন চলত অপরাজিতা এবং ঋষিকে নিয়ে। শোনা যায় অপরাজিতার সঙ্গে প্রেম করতেন ঋষি। এই গুঞ্জন কতটা সত্য। এই নিয়েই এক সাক্ষাৎকারে মুখ খোলেন ঋষি।

এই সাক্ষাৎকারে ঋষি কৌশিক প্রথমে হেসে জানান, “একটা সময় আমি এবং অপরাজিতা খুবই গ্রহণযোগ্য জুটি ছিলাম। আমার খুব প্রিয় সহ-অভিনেত্রী ও। আমাদের পর্দার রসায়ন এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে বাস্তবেও অনেকেই ভেবেছিলেন অপরাজিতা আমার প্রেমিক অথবা স্ত্রী। একদিন প্রতিদিন চলার সময় যখন গ্রামে যাই তখন একজন আমায় জিজ্ঞেস করেন বৌদি আসেনি। তখন বুঝতে পারি আমাদের জুটি কতটা সফল যে মানুষ আমাদের বাস্তবেও স্বামী-স্ত্রী মনে করছেন। আর সেটাই আমাদের সাফল্য। তবে আমাদের মধ্যে সেরকম কোনও ব্যাপার কিন্তু ছিল না।”

“আমার এবং অপরাজিতার অন-স্ক্রিন কেমিস্ট্রির মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছিল দর্শকের মনে। সুতরাং, ব্যক্তিজীবনে মানুষ মনে করতেন অপরাজিতা আমার স্ত্রী। আমি অনেক শো করতে গিয়েছি বাইরে। বিভিন্ন জেলায়-মাচায় শো হত। আমি একা গেলে সকলে আমায় জিজ্ঞেস করতে বউদি আসেনি। এই বউদি বলতে তাঁরা অপরাজিতার কথাই বলতেন।”

তবে তাঁদের মধ্যে বন্ধুত্ব থাকলেও প্রেমের সম্পর্ক ছিল না। ‘এখানে আকাশ নীল’ সিরিয়ালের উঠতি সহ-অভিনেত্রী দেবযানীকে বিয়ে করেন ঋষি কৌশিক। অন্যদিকে অপরাজিতা  বিয়ে করেছিলেন এক চোখের ডাক্তারকে। সে বিয়ে টেকেনি। এরপর নামী অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে বিয়ে করেন অপরাজিতা। সেই বিয়েতে সুখী হন অপরাজিতা। ঋত্বিক-অপরাজিতার রয়েছে এক পুত্র সন্তান।