‘যাকে হাঁটতে শিখিয়েছিলাম, সেই আজ আমায়…’, ছেলে ঋদ্ধিকে নিয়ে মুখ রেশমি সেন

রেশমি সেন

চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন রেশমি সেন। একাধিক সিরিয়াল, সিনেমায় কাজ করেছেন তিনি। ক্যারিয়ার জীবনে একজন সফল অভিনেত্রী। স্বামী, ছেলে সকলেই অভিনয়ের সাথে জড়িত। পর্দার যেভাবে ছেলে মেয়েকে আগলে রাখতে দেখা যায়, বাস্তবে একেবারে পাকা গৃহিণী তিনি।

অভিনেতা কৌশিক সেনের সাথে বিয়ে হওয়ার পর থেকে চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী। বিবাহ-বিচ্ছেদের যুগে কৌশিক সেন আর রেশমি সেন একে অপরকে চোখে হারায়। তাদের দুজনের ধ্যান জ্ঞান হল ঋদ্ধি। ঋদ্ধিকে নিজের হাতে মানুষ করেছেন তিনি।

একসময় সোশ্যাল মিডিয়ায় ছেলে ঋদ্ধিকে নিয়ে মনের কথা উজাড় করে লেখেন অভিনেত্রী। রেশমি বলেন,  ‘যাকে শিরদাঁড়া সোজা করে হাঁটতে শিখিয়েছিলাম, সেই আজ আমাদের শিরদাঁড়া, এর থেকে আনন্দ বাবা মা’র জীবনে আর কিছুই হতে পারেনা। শুধু মনে রাখিস হাত বাড়ালেই পাশে আমাদের পাবি।” এক সাক্ষাৎকারে রেশমি জানিয়েছিলেন, “ঋদ্ধি খুব ভালো মানুষ। লোকে ওকে পাকা বললেও খারাপ বলতে পারেনি।”