টলিপাড়ায় এখন সানাইয়ের সুর। প্রেমদিবসেই সাত পাক ঘুরবেন রণজয় বিষ্ণু। পাত্রী শ্য়ামৌপ্তি মুদলি। শনিবার সন্ধ্যায় শ্যামৌপ্তির গলায় মালা দেবেন রণজয়। তবে বিয়ের আগেই কড়া বার্তা দিলেন রনজয়।
সম্প্রতি মিডিয়ার কাছে আর্জি জানালেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শেয়ার করে রনজয় জানান, বিয়ের দিনে রনজয়-শ্য়ামৌপ্তির বিয়ের কোন ফটো ও ভিডিও যাতে মিডিয়া না শেয়ার করে। যতক্ষন না পর্যন্ত তাদের ম্যনেজমেন্ট টিম ‘রুদ্রাক্স’ এর তরফে কোন ছবি ছাড়া না হয়।
রনজয় আরও জানান, তাদের ম্যনেজমেন্ট টিমের পক্ষ থেকে শেয়ার করা ছবি ও ভিডিওই যেন শুধুমাত্র শেয়ার করা করা হয়। এমনটাই জানিয়েছেন অভিনেতা।
শুধুতাই নয়, বিয়ের আগে হবু বউকে নিয়ে রনজয়ের বার্তা, শ্যামৌপ্তি এক্সক্লুসিভ। ওর নেচার সবার চেয়ে আলাদা। তাই আমাদের সম্পর্কটা পরিণতি পাচ্ছে। কঠিন সময়ে যেভাবে ও আমার পাশে দাঁড়িয়েছে, এই ছোট বয়সে জীবনটাকে ও যেভাবে দেখিয়েছে তার জন্য ওকে হ্য়াটস অফ। আমার অতীত, আমার বর্তমান, আমার ভবিষ্যত কোনওকিছুর সঙ্গে ওকে আমি রাখতে চাই না। ও আলাদা সম্পূর্ণরূপে।

