‘আমার মা ৮০ বছর বয়সে এসেও বাংলা ধারাবাহিক দেখতে পছন্দ করেন না…’, ছোটপর্দায় না ফেরার কারণ জানালেন রানা মিত্র

রানা মিত্র

একাধিক জনপ্রিয় ধারাবাহিকে খলনায়কের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতেছেন অভিনেতা রানা মিত্র। মাঝে বেশ অনেক দিন ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেতাকে। তবে কি আর ধারাবাহিকে ফিরবেন না অভিনেতা? এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কম কে রানা জানিয়েছেন, পর্দায় ধারাবাহিকের মেয়াদ কমে যাওয়াতেই অভিনেতার এমন সিদ্ধান্ত।

রানার কথায়, ‘এখন কমবেশি সকলেই ধারাবাহিকের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সজাগ। আগে ধরে ধরে গল্প লেখা হত। এখন চ্যানেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যেক দিনের গল্প প্রত্যেকদিন লেখা হয়। এতে মান পড়ে গিয়েছে ছোট পর্দার।’

এই প্রসঙ্গে নিজের মায়ের উদাহরণ দিয়ে রানা বলেন, ‘আমার মায়ের বয়স ৮০ বছর। তিনিই ধারাবাহিক দেখতে চান না। অথচ, আগে মাকে টেলিভিশনের সামনে থেকে ওঠানো যেত না।’

রানার মতে, এই বয়সে তার মা-ই যদি ধারাবাহিক দেখতে না চান বাকি তার মায়ের বয়সীরাও হয়তো একই পথে হাঁটছেন। ছোটপর্দা দিয়েই যেহেতু নিজের কেরিয়ার গেরেছেন রানা সেহেতু ইন্ডাস্ট্রিতে ধারাবাহিকের এমন অবস্থা সত্যি ভাবায় অভিনেতাকে।

Previous article300+ শব্দ দিয়ে বাক্য রচনা । সহজ বাক্য গঠন । Make Sentence
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।