‘রাহুল আমাদের পরিবারকে.. তবে এই মানুষটি.. একটি মৃত্যু আজ..,’ রাহুলের মৃত্যুর পর এই প্রথমবার মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার

রাহুল

রাহুলের মৃত্যুকে কেন্দ্র কিরে উত্তাল টলিউড। প্রতিবাদ মিছিল থেকে শুরু করে কর্মবিরতি, আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে রাহুলের মৃত্যুর সঠিক এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সবটাই পালন করা হয়েছে। অবশেষে মুখ খুললেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা লেখেন, “ধন্যবাদ জানাই সকলকে, এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য। গত ৭ তারিখে গোটা চলচ্চিত্র পরিবার যেন এক সুরে বাঁধল নিজেদের—একই ভাবনা, একই চিন্তা আর অফুরন্ত ভালোবাসায়। এখানে কোনো বিভাজন নেই, কোনো রাজনৈতিক রং নেই; নেই কোনো ব্যক্তিগত স্বার্থ বা আমিত্বের সংঘাত। এখানে শুধু একটাই সত্য—আমরা একটি পরিবার। পরিবারেরই একজন সদস্যের প্রতি গভীর স্নেহ আর মমতা থেকেই আজকের এই ঐক্যবদ্ধ লড়াই।

রাহুলকে কেউ অভিনেতা হিসেবে ভালোবেসেছেন, কেউ চেনেন অরুণোদয় হিসেবে, আবার কেউবা ভালোবেসেছেন লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। একটি মৃত্যু আজ আমাদের গোটা পরিবারকে এক সুতোয় গেঁথে দিল। তবে এই অকাল প্রয়াণ যেন নিছক একটি শোকের স্মৃতি হয়ে না থাকে; এটি যেন আরও বড় কোনো পরিবর্তনের সূচনা করে। তবেই এই মানুষটি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন, এটাই হবে তার প্রকৃত উত্তরসূরি বা লেগাসি। আমাদের লক্ষ্য হোক একটাই—ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে। টেকনিশিয়ান হোন বা শিল্পী—মৃত্যুর পর নিজের সম্মান আর মর্যাদার লড়াই যেন কাউকে লড়তে না হয়।’