
সোশ্যাল মিডিয়া খুললেই ভ্লগিং চ্যানেল। সুস্থ স্বাভাবিক কনটেন্টের পাশাপাশি রিচ পাওয়ার জন্য বেড়ে উঠছে সেলিব্রেটিদের ফুটেজ। কিছুদিন আগে সায়ক চক্রবর্তীর গো-মাংসে বিতর্কে জড়িয়ে ছিলেন। তার ভিডিওতে সেই বার্তা ছিল সমাজের জন্য ভুল।
সায়কের পর এবার বিতর্কে আরেক অভিনেতার আরেক বন্ধু অভিনেত্রী নিকিতা দাস। তার সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রী তাদের পাড়ার মধ্যে ওষুধ কিনতে বেরিয়েছেন। তিনি হেলমেট না পরে স্কুটিতে ওঠায় পুলিশের নজরে পড়ে। তাদের গাড়ি আটকানোতে ক্ষোভ প্রকাশ জানান অভিনেত্রী এবং ক্যাপশনে লেখেন, “আমি এই পোস্টটির জন্য একেবারেই দুঃখিত নই…জানি আমরা প্রথম কেউ নয় রোজ হয় শোষণ।”
ভ্লগে তিনি জানান পুলিশ তাদের সঙ্গে দাদাগিরি করছে। ভুল করেও নিকিতার আচরণ নিয়ে এবং সেই ভ্লগ তুলে ধরা কটাক্ষে মুখে পড়তে হয় অভিনেত্রীকে।
সেই ব্লগের পরেই সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটরদের এক হাত নেন প্রযোজক রানা সরকার। ফেসবুকে পোস্ট করে রানা লেখেন, “On Duty পুলিশের কাজে বাধা দেওয়া অপরাধ, পুলিশের কাজে ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাও পুলিশের কাজে বাধা দেওয়ার মত অপরাধ হিসেবে ধরা উচিত…এরা যেকোনো ইস্যু খোঁজে যেখানে একটু ঝামেলা করতে পারলেই ফুটেজ পাবে, ভিডিও রিচ বাড়বে, টাকা আসবে। তাই এদের ভালো মন্দ জ্ঞান আর নেই, যা করলে ভিডিও ভিউস বাড়বে সেটাই করবে, সে দোকানে গিয়ে ঝামেলা থেকে পুলিশের সাথে ঝামেলা , আইন ভাঙা, অসভ্যতা করা সব কিছু করতে এদের লজ্জা নেই। বিষাক্ত একটা পরিবেশ তৈরী করে এরা। আরে সুস্থ স্বাভাবিক কন্টেন্ট বানানো vlog করা তো কেউ আপত্তি করছে না, সেটাকে নোংরামির পর্যায়ে নিয়ে যাওয়া কেন ?”
রানা সরকার আরও লেখেন, “এরা ভ্লগ-এ ভিডিও করাকে ব্ল্যাকমেলিং-এর পর্যায়ে নিয়ে গেছে, এরাও সমাজবিরোধী Digital Anti Social…শুধু পুলিশ আইন দিয়ে হবে না, এরকম ভিডিও দেখলে ব্যক্তিগত ভাবে প্রতিবাদ করুন। গণমত গড়ে তুলুন। STOP Social Media pollution. অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কত ভালো কন্টেন্ট তৈরী করে, তাদের কত মানুষ ভালোবাসে, তাদের কাজে অসুস্থতার কোন চিহ্ন খুঁজে পাবেন না, বরঞ্চ তাদের ক্রিয়েটিভ প্রতিভা তারিফ যোগ্য। কেউ গান গায়, কেউ কমেডি করে, কেউ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, তাদের কাজ দেখানোর স্বাধীনতাও আছে সোশ্যাল মিডিয়ায়। এদের রক্ষা করতে হবে, এদের ক্রিয়েটিভ ট্যালেন্ট ভবিষ্যতে আরো অনেক ভালো কাজ উপহার দেবে। এদের জন্য ও ডিজিটাল পরিবেশ ভাল রাখতে হবে।”
