বহু বছর পর ছোটপর্দায় ফিরলেন প্রিয়া মন্ডল! কোন ধারাবাহিকে এন্ট্রি নিলেন অভিনেত্রী?

প্রিয়া মন্ডল

ছোটপর্দায় অতি পরিচিত মুখ অভিনেত্রী প্রিয়া মন্ডল। এর আগে তাকে আপনারা দেখেছেন ‘বরণ’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন প্রিয়া। অভিনেত্রীকে শেষবার ছোট পর্দায় দেখা গিয়েছিল কালার্স বাংলার ‘তুমিই যে আমার মা’-তে। মাঝে অনেক বছর পর্দায় দেখা মেলেনি প্রিয়ার। অবশেষে ফের ছোটপর্দায় ফিরলেন অভিনেত্রী।

স্টার জলসার ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের হাত ধরে নতুন চমক নিয়ে ফিরলেন প্রিয়া মণ্ডল। শৈশবের স্মৃতি, ছোটবেলার ভালোবাসা এবং প্রতিশ্রুতির টানাপোড়েনকে কেন্দ্র করেই এই গল্প। আর এই গল্পে প্রিয়াকে দেখা যাচ্ছে রোমা কাঞ্জিলালের চরিত্রে।

এই ধারাবাহিকের হাত ধরেই এওই প্রথমবার জুটি হিসাবে দেখা মিলবে রঞ্জয় বিষ্ণু ও অভিকা মালাকারের। রণজয়ের চরিত্রের নাম অভিমন্যু শঙ্কর রায়। আর অভিকার নাম পরী। শৈশবের বন্ধুত্ব, খেলার ছলে গড়া সম্পর্ক, বিচ্ছেদ এবং পরবর্তী সময়ে পুনর্মিলনের আবেগ—সব মিলিয়ে এক জটিল সম্পর্কের গল্প তুলে ধরা হবে প্রতিজ্ঞাতে।

প্রিয়া মন্ডল